বুধবার ২৬ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগড়ে টেস্টে অকৃতকার্য কোনো শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিতে পারবে না

🗓 মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

👁️ ৭ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

👁️ ৭ বার দেখা হয়েছে

কামাল শিশির, রামু :: ‎সন্তানদের অপরাধপ্রবণতা, মোবাইল আসক্তি ও নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে অভিভাবকদের আরও দায়িত্বশীল ও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন ঈদগড় এএমবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু মতিলাল সিকদার।

‎ একই সঙ্গে এ বছর থেকে টেস্টে অকৃতকার্য কোনো শিক্ষার্থীকে পরবর্তীতে এসএসসি পরীক্ষা দিতে সুযোগ দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান শিক্ষক এসব কথা বলেন।

সভায় প্রধান শিক্ষক বলেন, বিদ্যালয়ে শিক্ষকরা দীর্ঘ সময় ধরে শিক্ষার্থীদের শৃঙ্খলা, নৈতিকতা ও পড়াশোনার প্রতি মনোযোগী করার চেষ্টা করেন। কিন্তু বাড়িতে অভিভাবকদের যথাযথ তদারকি না থাকলে এসব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়।

সন্তানকে শান্ত রাখতে কিংবা পড়াশোনার বাইরে ব্যস্ত রাখতে অনেক অভিভাবক অবাধে স্মার্টফোন ব্যবহারের সুযোগ দিচ্ছেন, যা তাদের ভবিষ্যতের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।

তিনি বলেন, নির্দিষ্ট বয়স ও জরুরি প্রয়োজন ছাড়া শিক্ষার্থীদের হাতে স্মার্টফোন দেওয়া উচিত নয়। সন্তান রাতে কী করছে, কার সঙ্গে মিশছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কী ধরনের বিষয় দেখছে, সে বিষয়ে অভিভাবকদের নিয়মিত নজর রাখতে হবে।

প্রধান শিক্ষক আরও বলেন, বিদ্যালয়ে অনিয়মিত উপস্থিতি, পড়াশোনায় অবহেলা কিংবা শৃঙ্খলাভঙ্গের ক্ষেত্রে কোনো শিক্ষার্থীকে ছাড় দেওয়া হবে না। বিশেষ করে অকৃতকার্য কোনো শিক্ষার্থীকে পরবর্তী শ্রেণিতে উন্নীত করা হবে না।

‎সভায় বক্তব্য সহকারী প্রধান শিক্ষক শউকত ইসলাম,শিক্ষক দিদারুল ইসলাম সৈনিক, বাবু বিশু মোহন দেব, শামশুল আলম, অভিভাবক, জহির উদ্দিন, মো: ইউছুপ, সাবেক মেম্বার নুরল আজিম, ম্যানেজিং কমিটির সদস্য ফোরকান আহমদ প্রমুখ।

এ সময় উপস্থিত অভিভাবকরা শিক্ষকদের কঠোর অবস্থানের সঙ্গে একমত পোষণ করেন।

সভা শেষে বিদ্যালয় পরিচালনা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়, নিয়ম-শৃঙ্খলা ভঙ্গ কিংবা মোবাইল আসক্তির কারণে কোনো শিক্ষার্থীর পড়াশোনায় ব্যাঘাত ঘটলে অভিভাবকদেরও এর দায় নিতে হবে। প্রয়োজনে শৃঙ্খলাভঙ্গকারী শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা, এমনকি ছাড়পত্র (টিসি) দেওয়ার মতো পদক্ষেপও নেওয়া হতে পারে।

‎শিক্ষক তোফাইল আহমদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন, পরিচালনা কমিটির সভাপতি মো শাহজান।

‎প্রধান আলোচক ছিলেন, ঈদগড় ইউনিয়ন বিএনপির সভাপতি ডাক্তার ইব্রাহীম বাবুল।

বিশেষ অতিথি ছিলেন, জাতীয় দৈনিক বাংলাদেশের খবর, দৈনিক সাঙ্গু ও দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকার রামু উপজেলা প্রতিনিধি সাংবাদিক কামাল শিশির, ঈদগড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল হুদা।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর