সোমবার ২৬ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রামু ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত

🗓 মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

👁️ ৮৬ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

👁️ ৮৬ বার দেখা হয়েছে

সোয়েব সাঈদ,স্টাফ রিপোর্টার, রামু :: দুর্নীতিবিরোধী সচেতনতা সৃষ্টি এবং শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও মূল্যবোধ চর্চায় উৎসাহিত করতে রামু ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন ও ‘সততা সংঘ’ গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনের এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. নুরুল আবছার।

বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের উপদেষ্টা ও পরিচালক আলহাজ্ব হাফেজ আহমদ এবং রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খালেদ শহীদ।

সভাপতিত্ব করেন রামু ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত সুলতান। স্বাগত বক্তৃতা দেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমু ছেন। সভা সঞ্চালনা করেন, সহকারী শিক্ষক মোহছেনা আক্তার।

প্রধান অতিথি মো. নুরুল আবছার বলেন, শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই সততা ও নৈতিকতার চর্চা গড়ে তুলতে পারলে ভবিষ্যতে একটি দুর্নীতিমুক্ত ও সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।

সততা স্টোরের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিশ্বাস, দায়িত্ববোধ ও আত্মনিয়ন্ত্রণের চর্চা আরও জোরদার হবে। সততা স্টোরে বিক্রেতার উপস্থিতি ছাড়াই প্রয়োজনীয় সামগ্রী ক্রয় ও মূল্য পরিশোধের ব্যবস্থা থাকবে।

এর মাধ্যমে শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে সততার বাস্তব অনুশীলনের সুযোগ তৈরি হবে। বিদ্যালয়ে সততা সংঘ গঠনের মাধ্যমে দুর্নীতিবিরোধী সচেতনতা ও নৈতিক মূল্যবোধের বিভিন্ন কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

‘নিজে সৎ থাকি, অন্যকে সততার চেতনায় উদ্বুদ্ধ করি’, ‘দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে, সুন্দর সমাজ গড়ি’ এ প্রতিপাদ্যে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, রামু ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের অর্থ সম্পাদক ডা. শফিকুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউর রহমান, সোহেল সরওয়ার খোকন, প্রিয়াঙ্কা বিশ্বাস, আব্দুল হাশিম, কিশোর পাল, ছোটন শর্মা, মোহাম্মদ মহিউদ্দিন, অভিষেক নন্দী।

সভায় প্রধান প্রধান শিক্ষক শাখাওয়াত সুলতান বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘সততা সংঘ’ কমিটির নাম ঘোষনা করেন। এতে রিয়া বড়ুয়া সভাপতি, অংকুশ ধর সহ-সভাপতি, জায়িদ বিন সুলতান সহ-সভাপতি, হাবিবা নাসরিন ইভা সাধারণ সম্পাদক, মোহাম্মদ তানজিদুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক, ইকরামা জাহান সুবাহ কোষাধ্যক্ষ, পুষ্পাঞ্জলি বড়ুয়া, সাওদা আনাবিয়া, আব্দুল্লাহ রায়ান, তাহিয়াত ইসলাম রাইদা, আদর শর্মা সদস্য নির্বাচিত হয়েছে।

প্রধান শিক্ষক শাখাওয়াত সুলতান জানান, শিক্ষার্থীদের সততা শিক্ষা ও ন্যায়চর্চার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় কক্সবাজার এর উদ্যোগে এবং রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় রামু ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন এবং সততা সংঘ গঠন করা হয়েছে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউর রহমান ‘সততা স্টোর’ এবং সহকারী শিক্ষক সুমু ছেন ‘সততা সংঘ’ পরিচালনায় শিক্ষার্থীদের পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করবেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, বিদ্যালয়ের শিক্ষার্থী জায়েদ বিন সুলতান, গীতা পাঠ করেন আদর শর্মা ও ত্রিপিটক পাঠ করেন রিয়া বড়ুয়া। আলোচনা সভা শেষে অতিথি ও শিক্ষকদের সাথে নিয়ে সততা স্টোর উদ্বোধন করে সততা সংঘ’র সদস্যরা।

রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খালেদ শহীদ জানান, দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সততা চর্চা ও দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সততা স্টোর ও সততা সংঘ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এই বিভাগ এর আরো খবর

কৃষিপণ্যে বছরে ক্ষতি ২৯ হাজার কোটি

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

ডাইনোসরের বিলুপ্ত হয়েছিল যেভাবে

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর