বৃহস্পতিবার ২৭ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওতে হোটেলকক্ষে ইয়াবা সেবনের প্রস্তুতিকালে আটক ৪

🗓 বুধবার, ২৬ আগস্ট ২০২৬

👁️ ২২ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ২৬ আগস্ট ২০২৬

👁️ ২২ বার দেখা হয়েছে

মো: রেজাউল করিম,ঈদগাঁও :: কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের ৫ নম্বর কক্ষে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন মেহেদী হাসান রিয়াদ (২৬), পিতা রমজান আলী, পিয়াজীকাটা, ৬ নম্বর ওয়ার্ড, খুটাখালী, ইউনিয়ন, চকরিয়া; হারুন রশিদ (৩৫), পিতা মৃত আব্দু সালাম, ঈদগাঁও বাজার, ১ নম্বর ওয়ার্ড, জালালাবাদ ইউনিয়ন, ঈদগাঁও; নুরুল আমিন (৩০), পিতা মৃত বশির আলম, নতুন অফিস পূর্ব পাড়া, ৫ নম্বর ওয়ার্ড, ইসলামপুর ইউনিয়ন, ঈদগাঁও এবং মাসুদ করিম (২৩), পিতা আব্দুল খালেক, নাপিতখালী ঘোনার পাড়া, ৫ নম্বর ওয়ার্ড, ইসলামপুর ইউনিয়ন, ঈদগাঁও।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হোটেলের ওই কক্ষে অভিযান চালিয়ে ইয়াবা সেবনের প্রস্তুতিকালে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের হেফাজত থেকে ৬টি গ্যাস লাইটার, ১০টি লাল রঙের বোতলের ছিপি, ১০টি প্লাস্টিকের পাইপ ও ১০টি ফ্লুয়েল পেপার জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৭ ধারায় মামলা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ইটগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর