দীপন বিশ্বাস :: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবির থেকে একটি ওয়ান শুটারগানসহ মোহাম্মদ সালাম (৩১) নামের এক যুবককে স্হানীয় রোহিঙ্গাদের সহায়তায় গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
মঙ্গলবার রাত ১১টার দিকে ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/৬ ব্লকের একটি বসতঘরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৮ এপিবিএন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার মো. আব্দুল বাছেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানের সময় সালামকে আটক করার পর তাঁর কাছ থেকে একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। আটককৃত মো: সালাম ১৫ নম্বর ক্যাম্পের এইচ/৭ ব্লকের বাসিন্দা।
রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা দায়িত্বে নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান গ্রেপ্তারকৃত আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।













