বুধবার ২৬ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁকখালী নয়, রামু অথবা ঈদগাঁও উপজেলায় থাকতে ঈদগড়বাসীর স্মারকলিপি

🗓 বুধবার, ২৬ আগস্ট ২০২৬

👁️ ৮ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ২৬ আগস্ট ২০২৬

👁️ ৮ বার দেখা হয়েছে

কামাল শিশির, রামু :: ‎ঈদগড় ইউনিয়নকে প্রস্তাবিত বাঁকখালী উপজেলা থেকে বাদ দিয়ে বর্তমান রামু উপজেলায় অথবা ঈদগাঁও উপজেলায় অন্তর্ভুক্ত করার জোরালো দাবি জানিয়েছে স্থানীয় ঈদগড়বাসীরা।

‎এ নিয়ে ঈদগড় ইউনিয়নের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

‎মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক মো. আব্দুল মান্নানের কাছে স্মারকলিপি দেয়া হয়।

‎​স্মারকলিপিতে প্রস্তাবিত বাঁকখালী উপজেলার অধীনে ঈদগড় ইউনিয়নকে যুক্ত করা হলে সাধারণ মানুষের যাতায়াত, প্রশাসনিক সেবা প্রাপ্তি এবং সার্বিক যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে বিভিন্ন ধরনের জটিলতা ও দুর্ভোগ সৃষ্টি হতে পারে বলে উল্লেখ করা হয়।

‎এলাকাবাসীর বৃহত্তর স্বার্থ এবং ভৌগোলিক ও সামাজিক নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে ঈদগড় ইউনিয়নকে পূর্বের মতো বর্তমান রামু উপজেলায় বহাল রাখার অথবা নবগঠিত ঈদগাঁও উপজেলায় অন্তর্ভুক্ত করা দাবী জানানো হয় স্মারকলিপিতে।

‎​বিষয়টি বিবেচনা করে খুব শীঘ্রই এই যৌক্তিক দাবিটি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানান ঈদগড়ের বাসিন্দারা।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর