বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যারাডোনার বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ বল ২৫ লাখ পাউন্ডে বিক্রি

🗓 বুধবার, ২৬ আগস্ট ২০২৬

👁️ ৪৯ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ২৬ আগস্ট ২০২৬

👁️ ৪৯ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম :: ১৯৮৬ বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনার বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ গোলের বলটি নিলামে ২৫ লাখ পাউন্ডে বিক্রি হয়েছে।

যুক্তরাষ্ট্রের হেরিটেজ অকশনসে শনিবার বলটি ৩৩ লাখ ডলারে বিক্রি হয়। যদিও নিলামকারীদের প্রত্যাশা ছিল, এর দাম প্রায় ১ কোটি ডলার বা ৭৩ লাখ পাউন্ড পর্যন্ত উঠতে পারে।

১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে এই বল দিয়েই বিতর্কিত গোলটি করেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনা।

গোলরক্ষক পিটার শিলটনের মাথার ওপর দিয়ে হাত দিয়ে বল জালে পাঠান তিনি। রেফারি গোলের সিদ্ধান্ত দিলে আর্জেন্টিনা এগিয়ে যায়।

ম্যাচ শেষে গোলটি নিয়ে ম্যারাডোনা সাংবাদিকদের বলেছিলেন, সেটি হয়েছিল ‘কিছুটা ম্যারাডোনার মাথা দিয়ে এবং কিছুটা ঈশ্বরের হাত দিয়ে’।

এরপর থেকেই গোলটি ফুটবল ইতিহাসে ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিতি পায়।

একই ম্যাচে ম্যারাডোনা আরেকটি অসাধারণ গোল করেন, যা পরে ‘শতাব্দীর সেরা গোল’ হিসেবে স্বীকৃতি পায়।

ইংল্যান্ডের পাঁচজন খেলোয়াড়কে কাটিয়ে গোলরক্ষক শিলটনকে পরাস্ত করেছিলেন তিনি।

ম্যাচটি ২-১ গোলে জিতে সেমিফাইনালে ওঠে আর্জেন্টিনা। পরে পশ্চিম জার্মানিকে হারিয়ে বিশ্বকাপ জেতে দলটি।

222c3580-9f87-11f1-82a0-8dbe1008b861.jpg

নিলামের আগে হেরিটেজ অকশনসের বিশেষজ্ঞ মাইক প্রোভেনজালে রয়টার্সকে বলেন, ‘এটি সত্যিকার অর্থেই অদ্বিতীয় একটি স্মারক। তর্কসাপেক্ষে এটি ফুটবলের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংগ্রহযোগ্য বস্তু।’

ইংল্যান্ড-আর্জেন্টিনার সেই ম্যাচটি পরিচালনা করেছিলেন তিউনিসিয়ার রেফারি আলী বিন নাসের। ম্যাচ শেষে অ্যাডিডাসের তৈরি ‘আজটেকা’ বলটি তিনি সংগ্রহ করেন এবং তিন দশকের বেশি সময় নিজের কাছে রাখেন।

২০২৩ সালে স্বাক্ষরিত এক চিঠিতে বিন নাসের নিশ্চিত করেন, পুরো ম্যাচে একমাত্র এই বলটিই ব্যবহার করা হয়েছিল। পরবর্তী সময়ে স্বাধীন যাচাইয়েও এর সত্যতা নিশ্চিত হয়।

বিন নাসের ২০২২ সালে বলটি ২৩ লাখ ৭০ হাজার ডলারে বিক্রি করেছিলেন। নতুন মালিক ২০২৩ সালে সেটি আবার নিলামে তুললেও নির্ধারিত সর্বনিম্ন দাম না ওঠায় তখন বিক্রি হয়নি।

একই ম্যাচে ম্যারাডোনার পরা জার্সিটিও ২০২২ সালে নিলামে বিক্রি হয়েছিল। সেটির দাম উঠেছিল ৭১ লাখ পাউন্ড।

এই বিভাগ এর আরো খবর

‘মহাকাশ অস্ত্র’, কী আছে এসব অস্ত্রে

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আ.লীগের তৎপরতায় অস্থির সরকারি ও বিরোধী দল

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর