শনিবার ২৯ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আলোচিত দেড় লাখ ইয়াবা মামলার আসামি রামুর দারিয়ারদিঘীর ফারুক গ্রেফতার

🗓 শনিবার, ২৯ আগস্ট ২০২৬

👁️ ৭ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ২৯ আগস্ট ২০২৬

👁️ ৭ বার দেখা হয়েছে

সোয়েব সাঈদ,স্টাফ রিপোর্টার,রামু :: কক্সবাজারের রামুতে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধারের আলোচিত মামলার অন্যতম আসামি মো. ফারুককে গ্রেফতার করেছে রামু থানা পুলিশ।

দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশের অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক।

গ্রেফতার মো. ফারুক খুনিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দারিয়ারদিঘী (মন্ডলপাড়া) এলাকার হোসাইন আহমেদের ছেলে।

থানা সূত্রে জানা যায়, চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি সকালে রামু-মরিচ্যা আরাকান সড়কে নাম্বারবিহীন একটি ডাম্পারে করে ইয়াবা পাচারের সময় ফারুকের আপন ভাই মো. হারুনকে (২৯) হাতেনাতে আটক করে রামু থানা পুলিশ।

এ সময় ইয়াবা পাচারের সঙ্গে জড়িত আরও কয়েকজন পালিয়ে যায়।

পরে আটক হারুনকে তল্লাশি করে তার হাতে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১৫টি প্যাকেট উদ্ধার করা হয়।

প্রতিটি প্যাকেটে ১০ হাজার পিস করে মোট ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

এ ঘটনায় রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে ফারুকের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এরপর থেকে তিনি পলাতক ছিলেন।

অবশেষে পুলিশের অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের মতে, বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের এ ঘটনাটি রামুতে ব্যাপকভাবে আলোচিত হয়েছিল।

সেই মামলার আসামি ফারুক গ্রেফতার হওয়ায় এলাকায় নতুন করে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর