রবিবার ২০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার শহরে পরোয়ানাভুক্ত অস্ত্রধারী সন্ত্রাসী কালু গ্রেপ্তার

🗓 শনিবার, ২৯ আগস্ট ২০২৬

👁️ ৪৮ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ২৯ আগস্ট ২০২৬

👁️ ৪৮ বার দেখা হয়েছে

কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজার পৌরসভা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিজ্ঞ আদালতের পরোয়ানাভুক্ত ও একাধিক মামলার আসামি অস্ত্রধারী সন্ত্রাসী মো. কালু (২৭)কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।

শুক্রবার (২৮ আগস্ট) রাতে কক্সবাজার সদর থানাধীন শহীদ মিনার রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১৫ সদর ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল নিয়মিত টহল ও আভিযানিক ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, হত্যাচেষ্টা, ডাকাতি ও অস্ত্র মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. কালু শহীদ মিনার রোড এলাকায় অবস্থান করছেন।

এ তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে র‌্যাব সদস্যরা শহীদ মিনার রোড এলাকায় অভিযান চালান। এ সময় অভিযান চালিয়ে কালুকে গ্রেপ্তার করতে সক্ষম হন তারা।

গ্রেপ্তার মো. কালু কক্সবাজার সদর উপজেলার ফদনার ডেইল (সমিতিপাড়া) এলাকার নুরুল ইসলাম মাঝি ও রাশেদা বেগমের ছেলে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তথ্য পর্যালোচনায় জানা গেছে, কালুর বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় অস্ত্র আইন, ডাকাতির প্রস্তুতি, চুরি ও অন্যান্য অপরাধে একাধিক মামলা রয়েছে।

এসব মামলার মধ্যে কয়েকটি মামলায় তার বিরুদ্ধে আদালতের পরোয়ানা জারি ছিল।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

‘মহাকাশ অস্ত্র’, কী আছে এসব অস্ত্রে

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আ.লীগের তৎপরতায় অস্থির সরকারি ও বিরোধী দল

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর