শুক্রবার ৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে অনলাইন প্রতারক চক্রের ৬ চীনা নাগরিক আটক, ১,৯৩৮ আইফোন জব্দ

🗓 শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

👁️ ৮ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

👁️ ৮ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিবেদক :: কক্সবাজারে আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চীনের ছয় নাগরিককে আটক করেছে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৩৮টি আইফোন, ৩০টি ল্যাপটপসহ বিপুল পরিমাণ ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে কক্সবাজার শহরের কলাতলী এলাকার হোটেল সি-প্যালেসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ ঘটনায় চক্রটির সঙ্গে সংশ্লিষ্ট আরও কয়েকজন পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান এসব তথ্য জানান।

পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজারের সমুদ্রসৈকতসংলগ্ন এলাকা, রামু ও উখিয়ার সাগর তীরবর্তী কয়েকটি রিসোর্টে অবস্থান নিয়ে দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ চক্রটি অনলাইনভিত্তিক আর্থিক প্রতারণা চালিয়ে আসছিল।

পুলিশের অভিযানে চক্রটির ব্যবহৃত একটি হোটেলে ছয়টি সাউন্ডপ্রুফ কক্ষের সন্ধানও পাওয়া যায়।

অভিযানের সময় রিসোর্টের একটি হলরুম থেকে ১ হাজার ৯৩৮টি পুরোনো মডেলের আইফোন, ৫০টি মনিটর, ৪৪টি সিপিইউ, ৩০টি কিবোর্ড, দুটি ল্যাপটপ, দুটি প্রিন্টার, ৪০টি মাউস, একটি আইপিএস ও ২৪টি কানেকশন বোর্ডসহ বিপুল পরিমাণ ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করা হয়।

এ ছাড়া চীনের পুলিশের র‌্যাঙ্ক ব্যাজ, চীনের জাতীয় পতাকা এবং পুলিশ লোগোযুক্ত একটি টাই উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের একটি সূত্র জানায়, কক্সবাজারের মেরিন ড্রাইভের দুটি হোটেল ভাড়া নিয়ে প্রায় ২০০ থেকে ৩০০ জন চীনা ও তাইওয়ানি নাগরিক অবস্থান করে অনলাইনভিত্তিক প্রতারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছিলেন।

গত ২৬ আগস্ট চীনা নাগরিকদের একটি দল হোটেল সি-প্যালেসে ওঠে। পরে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের কয়েকজনকে আটক করা হয়।

অনলাইন প্রতারণার অভিযোগে আটক ছয় চীনা ও তাইওয়ানিজ নাগরিকের বিরুদ্ধে রামু থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২১, ২২, ২৪ ও ২৭ ধারায় মামলা করা হয়েছে।

একই মামলায় আরও চারজনকে পলাতক এবং ২৫০ থেকে ৩০০ জন চীনা ও তাইওয়ানি নাগরিককে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর