বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়ার অদম্য মেধা শরিফুল

🗓 বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

👁️ ৫ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

👁️ ৫ বার দেখা হয়েছে

নজরুল ইসলাম, কুতুবদিয়া :: অদম্য মেধা ও ধারাবাহিক সাফল্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে এমবিবিএস ডাক্তার হলেন কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ৪ নম্বর ওয়ার্ডের জুলেখা বিবির পাড়া এলাকার কৃতী সন্তান শরিফুল ইসলাম।

তিনি দেশের অন্যতম শীর্ষ চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে সাফল্যের সাথে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন।

শরিফুল ইসলাম কুতুবদিয়ার বিশিষ্ট ব্যক্তিত্ব নুরুল হকের সুযোগ্য সন্তান। শুরু থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী শরিফুল ২০১৮ সালে ধুরুং স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫অর্জন করেন।

পরবর্তীতে ২০২০ সালে চট্টগ্রাম হাজী মোহাম্মদ মহসিন কলেজ থেকে এইচএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়ে নিজের মেধার উজ্জ্বল স্বাক্ষর রাখেন।

মেধার এই ধারাবাহিকতা বজায় রেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে তিনি নিজের স্বপ্ন পূরণ করলেন।

দ্বীপাঞ্চলের এক প্রত্যন্ত এলাকা থেকে উঠে এসে চিকিৎসা পেশার মতো সম্মানজনক জায়গায় শরিফুলের এই গৌরবময় অর্জনে তাঁর পরিবারের পাশাপাশি অত্যন্ত আনন্দিত ও গর্বিত পুরো কুতুবদিয়াবাসী।

শরিফুলের শিক্ষকরা জানান, ছোটবেলা থেকেই তাঁর মনোযোগ ও অধ্যাবসায় ছিল প্রশংসনীয়।

এলাকাবাসীদের মতে, সীমাবদ্ধতা পেরিয়ে শরিফুলের এই ধারাবাহিক সাফল্য কুতুবদিয়ার আগামী প্রজন্মের শিক্ষার্থীদের জন্য এক বিরাট অনুপ্রেরণা হয়ে থাকবে।

ভবিষ্যতে একজন দক্ষ ও মানবিক চিকিৎসক হিসেবে দেশের এবং দ্বীপাঞ্চলের অবহেলিত মানুষের সেবা করাই শরিফুলের মূল লক্ষ্য।

এই বিভাগ এর আরো খবর

কুতুবদিয়ার অদম্য মেধা শরিফুল

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

বিলুপ্তির পথে কাজিরমার্কেট-কাটাফাঁড়ি সড়ক

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারে পুলিশের অভিযানে আটক হলো ২২ অপরাধী

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

টৈইটংয়ে চেয়ারম্যান পদে লড়তে চান জাহেদ উল্লাহ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

চকরিয়াকে ট্রাইবেকারে ৩-১ গোলে হারিয়ে রামুর জয়

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর

বিলুপ্তির পথে কাজিরমার্কেট-কাটাফাঁড়ি সড়ক

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারে পুলিশের অভিযানে আটক হলো ২২ অপরাধী

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬