বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চৌফলদণ্ডীকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন

🗓 বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

👁️ ১৪ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

👁️ ১৪ বার দেখা হয়েছে

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :: কক্সবাজার সদরের ঐতিহ্যবাহী চৌফলদণ্ডী ইউনিয়নকে কক্সবাজার সিটি কর্পোরেশনের আওতাভুক্ত করার দাবিতে শহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) কক্সবাজার আদালত চত্বরে আয়োজিত মানববন্ধনে চৌফলদণ্ডীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ,সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, চৌফলদণ্ডী হচ্ছে কক্সবাজার সদর উপজেলার একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ জনপদ।

শিক্ষা, কৃষি, ব্যবসা-বাণিজ্য, যোগাযোগও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইউনিয়নের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

কক্সবাজার শহরের অত্যন্ত কাছাকাছি হওয়ায় নগর সম্প্রসারণের ক্ষেত্রেও চৌফলদণ্ডীর রয়েছে ব্যাপক সম্ভাবনা।

বক্তারা আরও বলেন, সময়ের সঙ্গে জনসংখ্যা ও নাগরিক চাহিদা বাড়লেও চৌফলদণ্ডীতে পর্যাপ্ত নাগরিক সুযোগ-সুবিধা গড়ে ওঠেনি।

পরিকল্পিত নগরায়ণ, উন্নত সড়ক যোগাযোগ, পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অন্যান্য নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে চৌফলদণ্ডীকে সিটি কর্পোরেশনের আওতায় আনা প্রয়োজন।

তারা বলেন, চৌফলদণ্ডীকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হলে একদিকে যেমন এলাকার মানুষের নাগরিক সুযোগ-সুবিধা বাড়বে, অন্য দিকে কক্সবাজার শহরের পরিকল্পিত সম্প্রসারণ ও উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

মানববন্ধন থেকে চৌফলদণ্ডী ইউনিয়নকে কক্সবাজার সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানানো হয়।

মানববন্ধনত্তোর সমাবেশে অনেকে বক্তব্য রাখে।

এই বিভাগ এর আরো খবর

কুতুবদিয়ার অদম্য মেধা শরিফুল

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

বিলুপ্তির পথে কাজিরমার্কেট-কাটাফাঁড়ি সড়ক

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারে পুলিশের অভিযানে আটক হলো ২২ অপরাধী

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

টৈইটংয়ে চেয়ারম্যান পদে লড়তে চান জাহেদ উল্লাহ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

চকরিয়াকে ট্রাইবেকারে ৩-১ গোলে হারিয়ে রামুর জয়

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর