বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালীতে গৃহবধূ হত্যার ঘটনায় খুনিকে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

🗓 বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

👁️ ১৮ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

👁️ ১৮ বার দেখা হয়েছে

সরওয়ার কামাল,মহেশখালী :: মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়া হিন্দুপাড়ায় অজ্ঞাত ব্যক্তির ছুরিকাঘাতে গৃহবধূ নিহতের ঘটনায় জড়িত খুনিকে দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়া হিন্দুপাড়ায় কালাগাজির পাড়া বাজারের ব্যবসায়ী রবি শীলের বাড়িতে এক অজ্ঞাত ব্যক্তি প্রবেশ করে তাঁর স্ত্রী শিল্পী রানী সুশীলকে ছুরিকাঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় তাঁকে চকরিয়া হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ মর্মান্তিক হত্যাকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছাড়াও রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন নিরীহ নারীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় এলাকাবাসী গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ।

এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও নৃশংস ঘটনা প্রতিরোধে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।

এই বিভাগ এর আরো খবর

কুতুবদিয়ার অদম্য মেধা শরিফুল

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

বিলুপ্তির পথে কাজিরমার্কেট-কাটাফাঁড়ি সড়ক

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারে পুলিশের অভিযানে আটক হলো ২২ অপরাধী

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

টৈইটংয়ে চেয়ারম্যান পদে লড়তে চান জাহেদ উল্লাহ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

চকরিয়াকে ট্রাইবেকারে ৩-১ গোলে হারিয়ে রামুর জয়

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর