নজরুল ইসলাম, কুতুবদিয়া :: কক্সবাজারের কুতুবদিয়ায় পানিতে ডুবে নাবিলা নামে ১৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে তাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত নাবিলা কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ওলী পাড়ার বাসিন্দা। তার বাবার নাম জিয়াবুল।













