সোমবার ২৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ মুহূর্তের গোলে হার এড়াল ব্রাজিল

🗓 শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

👁️ ২৩ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

👁️ ২৩ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম :: ফিফা প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

অতিরিক্ত সময়ে বদলি ফরোয়ার্ড রায়ানের গোলে শেষ পর্যন্ত পরাজয় এড়ায় সেলেসাওরা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের টাউনসভিলে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলে ব্রাজিল।

তবে ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া কিংবা এস্তেভাও—কেউই কাঙ্ক্ষিত গোলের দেখা পাননি। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।

বিরতির পর দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে গ্যালারিভর্তি স্বাগতিক দর্শকদের উল্লাসে ভাসান অস্ট্রেলিয়ার ফরোয়ার্ড নেস্টরি ইরানকুন্ডা।

ডি-বক্সের ঠিক বাইরে থেকে তাঁর নেওয়া ডান পায়ের বাঁকানো শট জালে আছড়ে পড়লে ১-০ ব্যবধানে এগিয়ে যায় অস্ট্রেলিয়া।

পিছিয়ে পড়ার পর ম্যাচে সমতা ফেরাতে মরিয়া হয়ে আক্রমণ বাড়ায় ব্রাজিল।

তবে অস্ট্রেলিয়ার জমাট রক্ষণের সামনে নির্ধারিত ৯০ মিনিট এবং যোগ করা সময়ের প্রথম চার মিনিটেও কোনো গোল আদায় করতে পারেনি তারা।

গ্যালারির দর্শকেরা যখন স্বাগতিকদের ঐতিহাসিক জয়ের প্রহর গুনছিলেন, ঠিক তখনই অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে দৃশ্যপট বদলে যায়।

ডি-বক্সের ভেতর বল নিয়ে জটলার সুযোগে লক্ষ্যভেদ করেন বদলি হিসেবে নামা ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড রায়ান। তাঁর করা এই গোলে ১-১ সমতায় শেষ হয় ম্যাচ।

এই বিভাগ এর আরো খবর

ফলে লাগানো ‘ফরমালিন’ দূর করার সঠিক নিয়ম

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর