সোমবার ২৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁও-কক্সবাজার সড়কে হঠাৎ ভাড়া বৃদ্ধি : যাত্রীদের মাঝে চাপাক্ষোভ

🗓 শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

👁️ ২৯ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

👁️ ২৯ বার দেখা হয়েছে

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :: ঈদগাঁও-কক্সবাজার সড়কে জনপ্রতি ১০ টাকা হারে ভাড়া বৃদ্ধির অভিযোগ উঠেছে। এতে করে যাত্রীদের মাঝে চাপাক্ষোভ বিরাজ করছে।

জানা যায়,কয়েকদিন পূর্বে সারাদেশে ব্যাপী রাত ১২টা থেকে কার্যকর হয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি।

ডিজেল ১১৫ থেকে ১৩৫ টাকা,কেরোসিন ১৩৫ থেকে ১৫৫ টাকা,পেট্রোল ১৪০ থেকে ১৬০ টাকা ও অকটেল ১৪৫ থেকে ১৬৫ টাকা নতুন দাম নির্ধারন করা হয়।

তেলের দাম লিটার প্রতি ২০ টাকা বৃদ্ধির অযুুহাত দেখিয়ে হঠাৎ করে ভাড়া তালিকায় ১০টাকা যুক্ত করেন চালকরা।

২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯টায় ঈদগাঁও বাসস্টেশন কক্স ট্রাভেল পরিবহন কক্স বাজার একজন যাত্রী ৫০ টাকার স্থলে ৬০ টাকা ভাড়া বলে হেলপার চিৎকার দিয়ে ডাক দিচ্ছেন।

উক্ত গাড়ী হেলপার ভাড়া তুলতে গিয়ে যাত্রীদের সাথে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন।

সাইফুল নামের এক যাত্রী জানান, বুধবারেও কক্সবাজার গিয়েছিলাম ৫০ টাকা ভাড়া দিয়েই, আজকে হঠাৎ করে ৬০টাকা ভাড়া আসলে দু:খ জনক।

এটি যাত্রীদের সাথে জুলুম ছাড়া আর কিছুই নয়।

রফিক নামের আরেক যাত্রী জানান, লিটার প্রতি ২০ টাকা বৃদ্ধি করে জ্বালানি তেল। গাড়ীতে ২৫ যাত্রীর কাছ থেকে ১০ টাকা করে বাড়িয়ে নেয়া হচ্ছে অযোক্তিকভাবে।

এটি পরিবহন চালক ও হেলপারদের কেমন আচরন?

হেনা নামে আরেক যাত্রী জানান, হঠাৎ ১০ টাকা ভাড়া বৃদ্ধির পাশাপাশি গাড়ীতে সীটের বাইরেও আড়াআড়ি করে যাত্রী তোলা হচ্ছে বিভিন্ন স্থান থেকে। এটি একপ্রকার বিরক্তিকর।

সচেতন মহল জানান, সাধারণ যাত্রীদের কাছ থেকে অন্যায়ভাবে ভাড়া বৃদ্ধি না করে নামমাত্র ২/৪ করে ভাড়া বাড়িয়ে নেওয়া যেতে পারে জন প্রতি।

যানবাহনের ভাড়া নিয়েও যাত্রীদের মাঝে চলছে চাপাক্ষোভ বিরাজ।

এই বিভাগ এর আরো খবর

ফলে লাগানো ‘ফরমালিন’ দূর করার সঠিক নিয়ম

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর