সোমবার ২৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালীতে দোহা’স ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত

🗓 শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

👁️ ২৯ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

👁️ ২৯ বার দেখা হয়েছে

সরওয়ার কামাল,মহেশখালী :: মহেশখালীতে দোহা’স ফাউন্ডেশনের আয়োজনে বৃত্তি প্রদান ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।

২৪ সেপ্টেম্বর সকাল ১০টায় মহেশখালী উপজেলা পরিষদ হলরুমে আলহাজ্ব আব্দু শুক্কুর সিআইপির সভাপতিত্বে অধ্যক্ষ মোঃ শামসুদ্দোহার পরিচালনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।

প্রধান বক্তা ছিলেন- মহেশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রুবায়েত আহমেদ,

উদ্বোধক হিসেবে ছিলেন- মহেশখালী উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক জাহেদুল হক নাহিদ,বিশেষ অতিথি ছিলেন- মহেশখালী থানার ওসি আব্দুস সোলতান, মহেশখালী পৌর বিএনপির সাবেক সভাপতি এডভোকেট হামিদুল হক, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ জয়নাল আবেদীন, হোয়ানক পানিরছড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রজ গোপাল ঘোষ, মহেশখালী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি তারেক রহমান জুয়েল, মহেশখালী উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক কায়সার হামিদ মনির, জসিম উদ্দিন শহীদুল আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ দেশ গড়ার প্রধান কারিগর।

শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং শিক্ষার্থীদের পড়াশোনায় আরো উৎসাহিত করতে এ ধরনের সামাজিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

ভবিষ্যতেও এমন শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

আলোচনা সভা শেষে মহেশখালী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের হাতে মেধাবৃত্তি এবং সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেওয়া হয়।

এ সময় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

ফলে লাগানো ‘ফরমালিন’ দূর করার সঠিক নিয়ম

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর