মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

তথ্য অধিকার আইনের সত্যিকার সুফল পেতে হলে তথ্যকে সবার জন্য উন্মুক্ত রাখতে হবে

🗓 মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

👁️ ১৬ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

👁️ ১৬ বার দেখা হয়েছে

রোতাব চৌধূরী :: ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ:অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা”এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনে কক্ষে তথ্য অধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এসভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: আ: মান্নান।

সভাপতির বক্তব্যে  জেলা প্রশাসক বলেন, তথ্যের অবাধ, সঠিক ও সময়োচিত প্রকাশ একদিকে যেমন জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে অন্যদিকে সুশাসন নিশ্চিত হবে, যা জনগণ ও রাষ্ট্রের মধ্যে আস্থার সম্পর্ক তৈরি করবে।

এ ছাড়া তথ্য অধিকার আইনের সত্যিকার সুফল পেতে হলে তথ্যকে সবার জন্য উন্মুক্ত রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি।

সভায় অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক শামীম আল ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার দেবদূত মজুমদার, প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান এবং সাধারণ সম্পাদক মমতাজ উদ্দীন বাহারীসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

সভার শুরুতে তথ্য অধিকারসহ বিভিন্ন সেবা নিয়ে পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা তথ্য কর্মকর্তা মো আব্দুছ ছাত্তার।

এসময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা স্বাধীন তথ্য কমিশন গঠন, জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য প্রকাশ আইন সম্পর্কে সচেতন ও কার্যকর ব্যবহারে উদ্যোগ গ্রহণ,ইনোভেশন, সিটিজেন চার্টার, ওয়েবপোর্টাল আপডেট করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এই বিভাগ এর আরো খবর

মহেশখালীতে ২৬ মামলার আসামি গ্রেফতার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

কুতুবদিয়ায় বিশ্ব নদী দিবস পালিত

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর