কক্সবাংলা ডটকম :: আফ্রিকার মাটিতে ২০২৭ সালে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ।
তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও শ্রীলংকা ছাড়াও দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে।
এছাড়া বাছাই পর্ব পেরিয়ে আসা ‘কোয়ালিফায়ার বি’ অর্থাৎ কোয়ালিফায়ারে রানার্সআপ হওয়া দলও পড়বে বাংলাদেশের গ্রুপে।
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় যৌথভাবে অনুষ্ঠেয় আসরে একই গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ‘
এ’ গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে আছে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, জিম্বাবুয়ে ও কোয়ালিফায়ারে চ্যাম্পিয়ন হওয়া দল।
বিশ্বকাপে স্বাগতিক হিসেবে খেলবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে এবং র্যাংকিংয়ের ভিত্তিতে অন্য শীর্ষ আট দল সরাসরি খেলার সুযোগ পেয়েছে।
বিশ্বকাপের আরেক স্বাগতিক নামিবিয়া আইসিসির পূর্ণ সদস্য না হওয়ায় তাদের খেলতে হবে বাছাই পর্বে।
১০ দল অংশ নেবে বাছাই পর্বে, যেখানে বিজয়ী দল সরাসরি গ্রুপ পর্বে জায়গা পাবে। অন্য একটি দল আসবে নতুন কাঠামোর ‘সুপার সিরিজ’ থেকে। গ্রুপ পর্বে ১২টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে লড়বে।
এখানে প্রতি দল খেলবে পাঁচটি করে ম্যাচ। এ দুই গ্রুপের শীর্ষ তিনটি করে দল এবং দুই গ্রুপ মিলিয়ে পরের সর্বোচ্চ স্থানে থাকা দল—এ সাত দলকে নিয়ে হবে ‘সুপার সেভেন’ পর্ব। এখান থেকে শীর্ষ চারটি দল খেলবে সেমিফাইনালে।













