কক্সবাংলা ডটকম :: দীর্ঘ ২১ বছরের যাত্রা শেষে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনাকে বিদায় বলেছেন তিনি। লিওনেল মেসির অবসরের পর নতুন করে যাত্রা শুরু করবে আলবিসেলেস্তেরা।
মেসির বিদায়ের পর প্রথমবার মাঠে নামতে যাচ্ছে লিওনেল স্কালোনির দল। বছরের শেষভাগে উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে তারা।
ঘরের মাঠে উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনা জাতীয় দলে আনুষ্ঠানিকভাবে মেসি-পরবর্তী যুগ শুরু হতে যাচ্ছে।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ১৩ নভেম্বর বুয়েনস এইরেসে উরুগুয়ের মুখোমুখি হবে স্কালোনির দল।
দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস এর খবর অনুযায়ী, ম্যাচটি হবে লা বোম্বোনেরা স্টেডিয়ামে।
আর কর্দোবায় মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে ম্যাচটি হবে ১৭ নভেম্বর। চলতি মাসে এখানে বলিভিয়ার বিপক্ষে ৪-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা।













