সোমবার ১৯ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গোৎসব সুষ্ঠু, সুন্দর ও আনন্দগণ পরিবেশে উদযাপনে এসআরবি চকরিয়ায়

🗓 সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

👁️ ৪ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

👁️ ৪ বার দেখা হয়েছে

মুকুল কান্তি দাশ, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দির দূর্গা মন্ডপ পরিদর্শন করেছেন এসআরবি-১৫ এর অধিনায়ক লে:কর্নেল খদকার মো.মাহামুদুর রহমান।

রবিবার বিকাল তিনি চকরিয়া সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দির পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত দুর্গা মন্দির পরিদর্শন করেন।

এসময় তার সাথে ছিলেন – এসআরবি-১৫ এর বিভিন্ন স্তরের কর্মকর্তা, চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি এম.আবদুর রহিম, চকরিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ, সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, চকরিয়া পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি টিটু বসাক,

চকরিয়া পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক একরামুল হক, চকরিয় সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দির দূর্গা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা.অসীম কান্তি দে (রুবেল), কার্যকরী সভাপতি সুজিত কান্তি দে, সাধারণ সম্পাদক রিপন বসাক, অর্থ সম্পাদক মাষ্টার ঝুন্টু বসাক, অন্যতম কর্মকর্তা ডাবলু দাশ, রতন কান্তি ধর, তন্ময় চৌধুরী, সুমন ধরসহ প্রমুখ।

চকরিয়া সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দির উন্নয়ন ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মুকুল কান্তি দাশের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে লে: কর্ণেল খন্দকার মো.মাহামুদুর রহমান বলেন, দুর্গা উৎসব আবহমান বাংলার ঐতিহ্যবাহী ধর্মীয় অনুষ্ঠান।

দুর্গোৎসব জাতি ধর্ম – বর্ণ – নির্বিশেষে সকলের অনুষ্ঠানে পরিণত হয়েছে। এই দুর্গোৎসবকে ঘিরে যাতে অপ্রীতিকর কোন ঘটনা না ঘটে সেজন্য এসআরবি-১৫ রাতদিন নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে।

আমরা চাই প্রতিমা নিরঞ্জনের মধ্যে দিয়ে সম্প্রতি এই উৎসব সমাপ্ত হয় সেজন্য সকলের সহযোগিতা কামনা করছি। পরিশেষে তিনি দুর্গোৎসবের সার্বিক সফলতা কামনা করেন।

এর আগে প্রধান অতিথি লে:কর্ণেল খন্দকার মো.মাহামুদুর রহমান হরি মন্দিরে আসলে তাকে ফুল ও উত্তোরীয় পরিধান করিয়ে দেন।

এসময় তিনি পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন।

এই বিভাগ এর আরো খবর

জ্বালানি ভর্তুকি চায় না আইএমএফ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

২০৩ এমপির জন্য বিশেষ বরাদ্দ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর