শুক্রবার ২৩ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন, জেলা পূজা পরিষদের কৃতজ্ঞতা প্রকাশ

🗓 বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

👁️ ৩৬ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

👁️ ৩৬ বার দেখা হয়েছে

কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজার জেলায় শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সব মহল ও সর্বস্তরের মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে জেলা পূজা উদযাপন পরিষদ।

চলতি বছর জেলার ৩২৪টি পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হয়েছে। পূজা চলাকালে জেলার কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কিংবা কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

দুর্গোৎসব নির্বিঘ্নে ও নিরাপদে সম্পন্ন করতে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা বিএনপি,সহ ট্রাস্টি অন্যান্য দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বেচ্ছাসেবক, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, পর্যটক ও সাধারণ নাগরিকদের আন্তরিক সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছে সংগঠনটি।

এক কৃতজ্ঞতা বার্তায় জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি উদয় শংকর পাল মিঠু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বপন দাশসহ জেলা নের্তৃবৃন্দ দুর্গোৎসব সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দায়িত্ব পালনকারী জেলা প্রশাসন ও পুলিশের শীর্ষ কর্মকর্তা, ট্রাস্টি, পূজা সমন্বয় কমিটির নের্তৃবৃন্দ, শারদীয় প্রকাশনা পরিষদ,স্বেচ্ছাসেবক, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক সমাজ, রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তারা বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিক সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার কারণেই কক্সবাজারে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এ সময় দিনরাত অক্লান্ত পরিশ্রম করে প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর সদস্যদের ভূমিকা ছিল প্রশংসনীয়।

জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সবার এই পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির বন্ধন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এর মাধ্যমে কক্সবাজারের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ আরও সুদৃঢ় হবে।

এই বিভাগ এর আরো খবর

কৃষিপণ্যে বছরে ক্ষতি ২৯ হাজার কোটি

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

ডাইনোসরের বিলুপ্ত হয়েছিল যেভাবে

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর