শুক্রবার ৬ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁও’র পোকখালীতে তিন ডাম্পার জব্দ, দেড় লক্ষ টাকা জরিমানা

🗓 শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

👁️ ১১ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

👁️ ১১ বার দেখা হয়েছে

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালীতে অবৈধভাবে ফসলী জমির মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সঙ্গে মাটি পরিবহনে ব্যবহৃত তিনটি ডাম্পার গাড়ি জব্দ করা হয়।

​বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দুপুরে ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের মুসলিম বাজারসংলগ্ন পার্শ্ববর্তী ফসলি জমিতে এ অভিযান চালানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র ফসলী জমির উপরিভাগের উর্বর মাটি কেটে বিভিন্ন ইটভাটা ও অন্যান্য স্থানে পাচার করে আসছিল।

এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মাটিসহ তিনটি ডাম্পার জব্দ করা হয়।পরে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অপরাধ স্বীকার করায় গাড়ির মালিক তিনজনকে তাৎক্ষণিক অর্থদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, তারেকুল ইসলাম,আবু তাহের ও মো. রিশান। প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

​অভিযান পরিচালনায় ঈদগাঁও থানার পুলিশ সদস্য, গ্রাম পুলিশ এবং পোকখালী ইউনিয়নের সচেতন জনসাধারণ সহযোগিতা প্রদান করেন।

​উপজেলা প্রশাসন ঈদগাঁওবাসীর স্বার্থ রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর