রবিবার ৮ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

🗓 রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

👁️ ৩১ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

👁️ ৩১ বার দেখা হয়েছে

কক্সবাংলা রিপোর্ট :: সারাদেশের মতো কক্সবাজারেও যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

দিবসের শুরুতে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে ছিল আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না।

আলোচনা সভায় মূল আলোচক হিসেবে দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন কক্সবাজার সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক আবুল মনসুর।

May be an image of one or more people and people studying

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ টি এম নুরুল বশর চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলার বীর মুক্তিযোদ্ধারা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন ধর্মের ধর্মীয় প্রতিনিধি এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা।

আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

দিনের শেষ পর্বে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন কক্সবাজারের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের শিল্পীরা।

তাঁদের মনোমুগ্ধকর পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় জাতীয় ঐক্য, সংহতি, দেশপ্রেম ও পারস্পরিক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।

May be an image of one or more people, crowd and text

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কক্সবাজার জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত র‍্যালি

May be an image of one or more people

কক্সবাজার সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপিত

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর