মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু ,গর্জনিয়া :: কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পোয়াঙ্গেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সভাপতি মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু সভাপতিত্ব করেন।
এতে উপস্থিত ছিলেন গর্জনিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ইলিয়াস মিয়া, অভিভাবক সদস্য জহিরুল ইসলাম, খুটাখালী কালিমাহাত নুর আল আবরার হিফজ মাদ্রাসার পরিচালক মাওলানা রফিকুল ইসলাম এবং সহকারী পরিচালক আরিফুল ইসলাম।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুর রশিদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়।
পরে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম।
রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আলিয়া বুশরা ওয়ারিশা, দ্বিতীয় স্থান অর্জন করে চতুর্থ শ্রেণির ইয়ানাত আহমেদ আদিব এবং তৃতীয় স্থান অধিকার করে একই শ্রেণির শিক্ষার্থী জুওয়াই রিয়া ইসলাম আলবা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, জাতীয় ইতিহাস ও ঐতিহাসিক ঘটনাবলি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।













