কক্সবাংলা ডটকম :: নতুন ফ্ল্যাগশিপ স্পোর্টস বাইক 650RR প্রকাশ্যে আনল চিনের মোটরসাইকেল প্রস্তুতকারক সংস্থা Kove।
বাইকটিতে রয়েছে সম্পূর্ণ নতুন ৬৪৫ সিসির ইনলাইন-ফোর ইঞ্জিন।
সংস্থার বর্তমান আন্তর্জাতিক স্পোর্টস বাইক লাইনআপে রয়েছে 450RR, 350RR এবং 250RR।
সেই তালিকায় এবার যুক্ত হল আরও শক্তিশালী 650RR।
৬৪৫ সিসির ইঞ্জিনে ১০৮.৭ hp শক্তি
Kove 650RR-এ ব্যবহৃত হয়েছে ৬৪৫ সিসির নতুন ইনলাইন-ফোর সিলিন্ডার ইঞ্জিন।
এটি ১৩,০০০ rpm-এ সর্বোচ্চ ১০৮.৭ hp শক্তি এবং ১১,০০০ rpm-এ ৬০ Nm টর্ক উৎপন্ন করে।
বাইকটির চ্যাসিসে রয়েছে টুইন-স্পার ফ্রেম, যেখানে ইঞ্জিনকেও স্ট্রেস মেম্বার হিসেবে ব্যবহার করা হয়েছে।
সঙ্গে রয়েছে অ্যালুমিনিয়ামের সাবফ্রেম এবং সুইংআর্ম। সাসপেনশন ব্যবস্থাও অ্যাডজাস্ট করা যায়।
Kove 650RR-এর কার্ব ওয়েট ১৯৫ কেজি। এতে রয়েছে ১৭ লিটারের অ্যালুমিনিয়াম ফুয়েল ট্যাঙ্ক এবং ৮১০ মিমি সিট হাইট।
IMU-ভিত্তিক কর্নারিং ABS ও ট্র্যাকশন কন্ট্রোল
ব্রেকিংয়ের জন্য সামনে রয়েছে দুটি ফ্লোটিং ডিস্ক এবং চার-পিস্টন ক্যালিপার। পিছনে দেওয়া হয়েছে একটি ডিস্ক ব্রেক।
ইলেকট্রনিক ফিচারের তালিকায় রয়েছে ৬ ইঞ্চির TFT ডিসপ্লে, Motoplay কানেক্টিভিটি এবং তিনটি রাইডিং মোড।
Standard, Sport ও Custom, এই তিনটি মোড থেকে চালক নিজের পছন্দ অনুযায়ী সেটিং বেছে নিতে পারবেন।
নিরাপত্তার জন্য রয়েছে ৬-অ্যাক্সিস IMU-ভিত্তিক কর্নারিং ABS এবং ট্র্যাকশন কন্ট্রোল।
পাশাপাশি মিলবে বাই-ডিরেকশনাল কুইকশিফটার, যা ক্লাচ ব্যবহার না করেই গিয়ার আপশিফট ও ডাউনশিফট করতে সাহায্য করে।
এই বাইকের আরও একটি উল্লেখযোগ্য ফিচার হল সামনে ও পিছনে ক্যামেরা।
সঙ্গে রয়েছে লেন চেঞ্জ অ্যাসিস্ট। ফলে এটি শুধু পারফরম্যান্স নয়, ইলেকট্রনিক নিরাপত্তা ও রাইডিং সহায়তার দিক থেকেও বেশ সমৃদ্ধ।
২০২৭ সালে বাজারে আসতে পারে Kove 650RR
Kove এখনও পর্যন্ত বাংলাদেশে 650RR লঞ্চের কোনও পরিকল্পনা ঘোষণা করেনি।
আন্তর্জাতিক বাজারে বাইকটির ডেলিভারি ২০২৭ সালের তৃতীয় ত্রৈমাসিকে শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে।
অর্থাৎ, বিশ্ববাজারের ডিলারশিপগুলিতে বাইকটি পৌঁছতে এখনও বেশ কিছুটা সময় বাকি।














