রবিবার ১৫ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানকে হারিয়ে পাঁচ বছর পর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতল ভারত।

🗓 রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

👁️ ৫ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

👁️ ৫ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম :: কথায় আছে, ‘ওস্তাদের মার শেষ রাতে’। ঠিক সেটাই যেন প্রমাণ করল ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল (Indian Cricket Team)। শেষ বলে প্রয়োজন ছিল ৩ রান। বাউন্ডারি মেরে বাজিগর হয়ে উঠলেন মোহিত উলভা।

ফাইনালে পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলো ভারত (India vs Pakistan)। একটা সময়ে ২৫২ রানে ৮ উইকেট হারিয়ে ধুঁকছিল ভারত। কিন্তু লড়াই ছাড়েননি মানাল চৌহান ও মোহিত। শেষ বলে ল্যাপে দুরন্ত ব্যাটিংয়ে ঝড় তুললেন তাঁরা। ট্রফি (U19 Asia Cup) জেতালেন ভারতকে।

গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে হেরে গিয়েছিল ভারত। রুদ্ধশ্বাস ফাইনালে সেটার বদলা নিল ভারতীয় দল। দশ নম্বরে ব্যাটিংয়ে নেমে ৪৯ রানের অপরাজিত ইনিংস খেলে বাজিগর হয়ে উঠলেন মোহিত (Mohit Ulva)।

৩২ বলে ৪৭ রানের দুরন্ত ইনিংসে জয়ের মঞ্চ গড়ে দিয়েছিলেন মানাল (Manal Chauhan)। সেই মঞ্চে বাজিমাত করলেন মোহিত। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ৩৩৭ তোলে পাকিস্তান। শেষ বলে সেই লক্ষ্যে পৌঁছয় ভারত।

শেষবার ২০২১ সালে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেছিল ভারত। পাঁচ বছর পরে সেই খরা কাটল সেওয়াগ-দ্রাবিড়দের হাত ধরে।

উসমানের সেঞ্চুরি, ভারতীয় বোলারদের ব্যর্থতায় বড় রান পাকিস্তানের

ওপেনে নেমে হায়াম খান আউট হন ২১ করে। কিন্তু এর পরেই বড় জুটি গড়েন উসমান খান ও আব্দুল কাদির। ১১১ বলে ১০৭ রানের ঝকঝকে ইনিংস আসে উসমানের ব্যাট থেকে। ১১টি বাউন্ডারি ও তিনটি ছক্কা মারেন। তিনে নেমে আব্দুল খেলেন ৫৪ বলে ৮০ রানের ইনিংস। চারে নেমে ক্যাপ্টেন্স নক আসে ফারহান ইউসুফের ব্যাট থেকে। ৬০ বলে ৬৩ রান করেন তিনি।

তবে শেষ দিকে ধস নামে পাকিস্তানের ইনিংসে। দ্রুত উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত নিধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৩৭ রান তোলে পাকিস্তান। ভারতের হয় চার উইকেট নেন কাব্য প্যাটেল। তিন উইকেট যায় চিগুরুপতি বেঙ্কটের ঝুলিতে।

ভালো শুরু সেওয়াগের, ব্যর্থ দ্রাবিড়, টিকতে পারলেন না বাকিরা

৩৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা খারাপ করেনি ভারত। ওপেনিং জুটিতে ওঠে ৯৫ রান। গ্রুপ পর্বের ম্যাচে রান না পেলেও শনিবারে হাফ সেঞ্চুরি করেন বীরেন্দ্র সেওয়াগের ছেলে আর্যবীর। ৬১ বলে ৫৮ করেন তিনি। ক্যাপ্টেন লক্ষ্য রাজেশ রাইচাঁদনি খেলেন ১০১ বলে ৮০ রানের লড়াকু ইনিংস। কিন্তু মিডল অর্ডারে ধস নামে ভারতের। উইকেটে টিকে থেকে বড় রান পাননি কেউই। ব্যর্থ হন রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ও। ১৯ করেন তিনি।

শেষ ল্যাপে বাজিমাত মানাল-মোহিতের

একটা সময়ে মনে হচ্ছিল ম্যাচ ভারতের হাতের বাইরে বেরিয়ে গিয়েছে। ২৫২ রানে ৮ উইকেট হারিয়ে ধুঁকছিল ভারত। সেখান থেকে ম্যাচের মোড় ঘোরান মানাল এবং মোহিত। তাঁদের জুটিতে ওঠে ৩৫ বলে ৫৭ রান। শেষ ল্যাপে ফের জ্বলে ওঠে পাকিস্তান। ৪৭.২ ওভারে ভারতের স্কোর যখন ৩০৯-৮, তখন আউট হন মানাল। ৩২ বলে ৪৭ করে ফেরেন তিনি।

তবে লড়াই ছাড়েননি দশে নামা মোহিত। শেষ বলে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ৩ রান। বাউন্ডারি মেরে ম্যাচ জেতান মোহিত। ২৬ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন। গত বছর ফাইনালে পাকিস্তানের কাছেই হেরে গিয়েছিল ভারত। এ বার সেটার বদলা নিল টিম ইন্ডিয়া।

https://x.com/rushiii_12/status/2121647638374461623/video/1

এই বিভাগ এর আরো খবর

রিজার্ভ থেকে বিক্রি ৪২ কোটি ডলার

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

রাজস্ব আদায়ে ঘাটতি ৫০ হাজার কোটি টাকা

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর