রবিবার ১৫ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আমেরিকা জুড়ে ১১ হাজারের বেশি ফ্লাইটের সূচিতে গোলমাল, দুর্ভোগে যাত্রীরা

🗓 শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

👁️ ১২ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

👁️ ১২ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম :: টেলিকমিউনিকেশন ব্যবস্থায় বড়সড় গোলযোগের জেরে শুক্রবার দেশ জুড়ে বিমান পরিষেবা বন্ধ করে দিয়েছিল আমেরিকা। প্রায় ৫০০টি ফ্লাইট বাতিল হয় এবং দেশের বিভিন্ন বিমানবন্দরে আটকে পড়েন হাজার হাজার যাত্রী। একই সঙ্গে প্রায় ১১ হাজারের উপর ফ্লাইট গ্রাউন্ডেড রাখা হয়।

অর্থাৎ, ১১ হাজারের বেশি ফ্লাইটের সূচিতে গোলমাল হয়েছে। ফেডারেল অ্য়াভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) দেশ জুড়ে সমস্ত বিমানের উড়ান সাময়িক ভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। এর ফলে নিরাপত্তার স্বার্থেই এই ‘গ্রাউন্ড স্টপ’ বা ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে FAA।

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের আমেরিকায় বিমান হাইজ্যাক করে সন্ত্রাসবাদী হামলার পরে এটি দ্বিতীয়বার দেশ জুড়ে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যার জেরে সমস্যায় পড়তে হয় হাজার হাজার যাত্রীকে। তবে শনিবার বর্তমানে সে দেশে ফ্লাইট পরিষেবা স্বাভাবিক হয়ে গিয়েছে।

কেন বন্ধ রাখা হয়েছিল সমস্ত উড়ান?

আমেরিকার বিমানবন্দরগুলির মধ্যে বিমান চলাচল নিয়ন্ত্রণকারী ২২টি আঞ্চলিক এয়ার রুট ট্র্যাফিক কন্ট্রোল সেন্টারের যোগাযোগ ব্যবস্থায় আচমকা ত্রুটি দেখা দেয়। পরিবহণ সচিব শন ডাফি জানিয়েছেন, FAA-র প্রযুক্তিবিদরা বিষয়টি খতিয়ে দেখছেন। যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় যাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই বিমান ওঠানামা বন্ধ রাখা হয়।

সিএনএন (CNN) সূত্রে খবর, নেটওয়ার্ক রাউটারের সমস্যার কারণেই এই বিভ্রাট ঘটেছে বলে বিমান সংস্থাগুলিকে জানিয়েছে FAA। শিকাগো মিডওয়ে আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই এই সমস্যার সূত্রপাত হয় এবং পরে তা গোটা দেশে ছড়িয়ে পড়ে।

তবে এই নির্দেশের ফলে কোনও বিমান টেক অফ করতে না পারলেও, যে বিমানগুলি আকাশে ছিল, সেগুলিকে গন্তব্যে পৌঁছে নিরাপদে অবতরণের অনুমতি দেওয়া হয়। প্রতিটি বিমানের ক্ষেত্রে আলাদা ভাবে পরিস্থিতি সামাল দেন আধিকারিকরা।

এই বিভাগ এর আরো খবর

রিজার্ভ থেকে বিক্রি ৪২ কোটি ডলার

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

রাজস্ব আদায়ে ঘাটতি ৫০ হাজার কোটি টাকা

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর