নজরুল ইসলাম,কুতুবদিয়া :: কুতুবদিয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তা স্বার্থ সংরক্ষণে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার দুপুরে উপজেলার ধুরুং বাজারে অভিযান চালানো হয়।
এ সময় মূল্যতালিকা না টাঙানো, অতিরিক্ত দামে পণ্য বিক্রি এবং পণ্যের সঠিক রসিদ সংরক্ষণ না করার অভিযোগে চারটি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে মোট ৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব উল আলম। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন জানায়, পবিত্র রমজানকে সামনে রেখে বাজারে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।
ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।













