বৃহস্পতিবার ১৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চাকরি দিচ্ছে ব্যাংক এশিয়া পিএলসি

🗓 মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

👁️ ১১৯ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

👁️ ১১৯ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম(২৪ ফেব্রুয়ারী) :: দেশের বেসরকারি খাতের অন্যতম বাণিজ্যিক ব্যাংক ব্যাংক এশিয়া পিএলসি টেকসই অর্থায়ন খাতে জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে।

পরিবেশবান্ধব ও দায়িত্বশীল বিনিয়োগ কার্যক্রম জোরদার করতে ‘সাসটেইনেবল ফাইন্যান্স অফিসিয়ালস (আপ টু এসইও)’ পদে দক্ষ পেশাজীবী খুঁজছে প্রতিষ্ঠানটি।

২৩ ফেব্রুয়ারি ২০২৬ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ৪ মার্চ ২০২৬ পর্যন্ত। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

বর্তমানে ব্যাংকিং খাতে টেকসই অর্থায়ন বিশেষ গুরুত্ব পাচ্ছে। সবুজ প্রকল্পে বিনিয়োগ, পরিবেশগত ঝুঁকি মূল্যায়ন এবং সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করতে এই বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ফলে এ খাতে অভিজ্ঞ প্রার্থীদের জন্য এটি হতে পারে ক্যারিয়ারের নতুন দিগন্ত।

পদের বিস্তারিত তথ্য

পদের নাম: সাসটেইনেবল ফাইন্যান্স অফিসিয়ালস (আপ টু এসইও)

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি

অভিজ্ঞতা: ব্যাংকিং খাতে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা

চাকরির ধরন: ফুলটাইম

কর্মস্থল: ঢাকা (অফিস ভিত্তিক)

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন

বয়সসীমা: নির্ধারিত নয়

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের ব্যাংক এশিয়ার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: ৪ মার্চ ২০২৬

ব্যাংকিং খাতে অভিজ্ঞ এবং টেকসই উন্নয়নভিত্তিক অর্থায়নে কাজ করতে আগ্রহীদের জন্য এটি হতে পারে সময়োপযোগী একটি সুযোগ।

এই বিভাগ এর আরো খবর

রামুতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর

রামুতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬