বুধবার ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ মাঘ, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান

🗓 Tuesday, 24 February 2026

👁️ ১৬ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 24 February 2026

👁️ ১৬ বার দেখা হয়েছে

মুকুল কান্তি দাশ,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে।

এসময় বেশ কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার বরইতলী ইউনিয়নের বানিয়ারছড়া বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালতের অভিযানে নেতৃত্ব দেন সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব।

এসময় সাথে ছিলেন চকরিয়া থানা পুলিশ, আনসার সদস্য ও উপজেলা প্রশাসনের কর্মচারীরা।

উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, রমজানকে সামনে রেখে চকরিয়ার বিভিন্ন বাজাওে অতিরিক্ত দামে নিত্যপণ্য বিক্রি করছে ব্যবসায়ীরা।

এসব অভিযোগের ভিত্তিতে উপজেলার বরইতলী ইউনিয়নের বানিয়ারছড়া বাজারে কয়েকটি দোকানে অভিযান চালানো হয়। এসময় বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে সাত হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বেশ কয়েকটি দোকানে ব্যবসায়ীদেও সতর্ক করা হয়।

চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব বলেন, রমজানে যাতে ব্যবসায়ীরা পণ্য মূল্য বাড়াতে না পারে সেজন্য নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে।

এ ধরনের অভিযান প্রতিটি বাজারে চালানো হবে বলেও জানান তিনি।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর