বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

এসডিজি অর্জনে কক্সবাজারকে উন্নয়নের মডেল করতে সকলকে একসাথে কাজ করতে হবে

🗓 বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

👁️ ১১৫ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

👁️ ১১৫ বার দেখা হয়েছে

রোতাব চৌধুরী :: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ( এসডিজি ) স্থানীয়করণে কক্সবাজারে এসডিজি ডাটা রিপোর্টিং সমন্বয়ের নিমিত্তে জাতীয় পরিসংখ্যান ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধিকরণ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের কারিগরি প্রকল্পের আওতায় জেলা প্রশাসন এবং জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মিজ আলেয়া আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে সচিব বলেন, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) দেশের সার্বিক উন্নয়নের একটি সমন্বিত দিকনির্দেশনা।

এসডিজির সফল বাস্তবায়নে প্রতিটি জেলা, উপজেলা এবং গ্রাম পর্যায়ে এর লক্ষ্যগুলোকে আঞ্চলিক চাহিদা এবং সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে কার্যকর করতে হবে।

এজন্য স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের প্রয়োজন সমন্বিত উদ্যোগ।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,এসডিজি অর্জনের টার্গেট পূরণে পর্যটন নগরী কক্সবাজারকে উন্নয়নের মডেল করতে হলে সকলকে এক সাথে কাজ করতে হবে।

এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোঃ ফরহাদ সিদ্দিক,পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী,অতিরিক্ত
পুলিশ সুপার নাজমুস সাকিব খান বক্তব্য রাখেন।

এছাড়া পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে এসডিজি স্থানীয়করণ বিষয়ে উপস্থাপনা করেন মো. মাহাবুর রহমান শেখ, উপসচিব এবং ফোকাল পয়েন্ট কর্মকর্তা, এসডি সেল, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, মিজ নাঈমা আকতার, উপপরিচালক, এসডিজি সেল, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শামীম আল ইমরান।

এর আগে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্মসচিব ড. দিপংকর রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা,সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ পরিচালক (ভারপ্রাপ্ত) সফি উদ্দিন সফি,জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ পরিচালক বিপ্লব বড়ুয়া,প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান, সিভিলি সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকাসহ আরো অনেকে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ পরিচালক (ভারপ্রাপ্ত) মো: তানজিব হাসান ভূঁইয়া।

এসময় পরিকল্পনা মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তা,সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন,জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) এর ১৭টি অভীষ্টের আওতায় ১৬৯টি লক্ষ্যমাত্রার বিপরীতে ২৩৪টি ইউনিক ইন্ডিকেটর বাস্তবায়নে সরকার কাজ করছে।

এলক্ষে নেওয়া হয়েছে ব্যাপক কর্ম-পরিকল্পনা এবং তা বাস্তবায়নের উদ্যোগ।

এছাড়া এসডিজি অর্জনে উপজেলার কার্যক্রমগুলো সফলভাবে সম্পন্ন করতে এখন থেকেই জোরালো পদক্ষেপ নিতে হবে বলে জানান তারা।

কক্সবাজারকে একটি আধুনিক ও আকর্ষণীয় পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পরিকল্পিত নগরায়ন, নিরাপদ ও টেকসই আবাসন,অবকাঠামো উন্নয়ন,পরিবেশ-সংবেদনশীল ভূমি ব্যবহার, জলবায়ু সহনশীল পরিকল্পনা এবং সুশাসনভিত্তিক উন্নয়ন ব্যবস্থাপনা সংক্রান্ত লক্ষ্যমাত্রা অর্জনে জেলার এসডিজি স্থানীয়করণ সংক্রান্ত ৩৯+১ অগ্রাধিকার লক্ষ্যমাত্রা/সূচক অর্জনে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

বিশেষত পর্যটন ভিত্তিক পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে মাস্টার প্ল্যান প্রণয়ন ও শতভাগ বাস্তবায়ন নিশ্চিত করাই এর উদ্দেশ্য।

এ ছাড়া কক্সবাজারের বিভিন্ন উপজেলা কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) অধিক্ষেত্রাধীন ৬৯০.৬৭ বর্গ কিলোমিটার এলাকার জন্য ডিটেইল্ড এরিয়া (DAP) এবং সমগ্র কক্সবাজার জেলার জন্য স্ট্র্যাটেজিক পলিসি প্ল্যান প্রণয়নের নিমিত্ত “কক্সবাজার জেলার মহাপরিকল্পনা প্রণয়ন” শীর্ষক সমীক্ষা প্রকল্প গ্রহণ করা হয়েছে।

প্রণীত মহাপরিকল্পনা গেজেটের জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে এবং গেজেট জারির পর তা কউক ও কক্সবাজার জেলা পর্যায়ের সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার সমন্বয়ে বাস্তবায়ন করা হবে।

এ প্রকল্পের মেয়াদ এপ্রিল ২০২১ হতে জুন ২০২৬ পর্যন্ত থাকলেও গত ৯ মার্চ ২০২৬ প্রকল্প স্টিয়ারিং কমিটি’র সভায় ০৬ মাস বৃদ্ধি করে প্রকল্পের মেয়াদ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

টেকনাফে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর