বৃহস্পতিবার ১৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে “মাতামুহুরী” নামে নতুন উপজেলার অনুমোদন

🗓 শুক্রবার, ০৮ মে ২০২৬

👁️ ৪৯ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ০৮ মে ২০২৬

👁️ ৪৯ বার দেখা হয়েছে

মুকুল কান্তি দাশ,চকরিয়া :: দেশে নতুন করে একটি সিটি করপোরেশন ও পাঁচটি নতুন উপজেলা অনুমোদন দিয়েছে মন্ত্রী পরিষদ।

গত বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত্র জাতীয় বাস্তবায়ন কমিটি’র (নিকার) ১২০তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এতে বগুড়াকে সিটি করপোরেশন ও পাঁচটি উপজেলার মধ্যে কক্সবাজারে “মাতামুহুরী” উপজেলা নামে একটি উপজেলাও রয়েছে।

কক্সবাজারের চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়নকে আলাদা করে করা হয়েছে।

উল্লেখ্য, বৃহত্তর চকরিয়া উপজেলা দেশের মধ্যে অন্যতম বৃহত্তর উপজেলা ছিল। ২০০২ সালে চকরিয়ার ৫ টি ইউনিয়ন কেটে পেকুয়া উপজেলা গঠন করা হয়।

পরে ৫ ইউনিয়ন থেকে দুটি ইউনিয়নকে বিভক্ত করে ৭ টি ইউনিয়ন করা হয় পেকুয়া উপজেলায়।

এরপর একটি পৌরসভা ও ১৮ টি ইউনিয়ন নিয়ে ছিল চকরিয়া উপজেলা।

বৃহস্পতিবার (৭ মে) ১৮ টি ইউনিয়ন থেকে উপকূলীয় ৭টি ইউনিয়নকে আলাদা করে গঠন করা হয়েছে “মাতামুহুরী” উপজেলা।

এই নব গঠিত উপজেলার ইউনিয়নগুলো হলো বদরখালী, ঢেমুশিয়া, কোণাখালী, পশ্চিম বড় ভেওলা, পূর্ব বড় ভেওলা, বিএমচর ও সাহারবিল।

গত জাতীয় নির্বাচনের পূর্বে ভোটের প্রচারণায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ঘোষণা দিয়েছিলেন তিনি নির্বাচিত হলে এবং বিএনপি সরকার গঠন করলে উপকূলীয় ৭ ইউনিয়ন নিয়ে মাতামুহুরী উপজেলা গঠন করবেন এবং পেকুয়াকে পৌরসভায় রুপান্তরিত করবেন।

বিএনপি সরকার গঠন করার আড়াই মাসের মাথায় কক্সবাজার জেলার “মাতামুহুরী”কে উপজেলার এবং পেকুয়াকে পৌরসভায় রুপান্তরিত করেছেন।

সেই নির্বাচনী ওয়াদা রক্ষা করায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অভিনন্দন জানান স্থানীয়রা।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর