বুধবার ১৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা ব্যাক্তিরা আজ পিছিয়ে নয়, তারা এখন সমানতালে এগিয়ে যাচ্ছে

🗓 বুধবার, ১৩ মে ২০২৬

👁️ ১৬ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ১৩ মে ২০২৬

👁️ ১৬ বার দেখা হয়েছে

রোতাব চৌধূরী :: ” অটিজম কোনো সীমাবদ্ধতা নয়-প্রতিটি জীবন মূল্যবান ” এ প্রতিপাদ্যে কক্সবাজারে যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনে পালিত হয়েছে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস।

এ উপলক্ষে বুধবার জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে র‍্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণের আয়োজন করা হয়।

বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড্ডয়নের মাধ্যমে দিবসের শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালির শুরু করেন জেলা প্রশাসক মো: আ: মান্নান।

পরে বর্ণাঢ্য র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আ: মান্নান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,সরকারের নেয়া নানা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা ব্যাক্তিরা আজ পিছিয়ে নয়,তারা এখন সমানতালে এগিয়ে যাচ্ছে সমাজের মূলস্রোত ধারার জনগোষ্ঠীর সাথে।

এদেরকে স্নেহ-ভালোবাসার মাধ্যমে কাছে টেনে নিতে হবে।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার দেবদূত মজুমদার, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ছাবের,বিশেষ চাহিদা সম্পন্ন স্কুল অরুণোদয়ের সহকারী শিক্ষক ও ইনচার্জ শিমুল চন্দ্র দাশসহ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অভিভাবকেরা বক্তব্য রাখেন।

জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো: সফি উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এতে সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজ, প্রতিবন্ধী ব্যক্তি, নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন ও উন্নয়ন সংস্থাসমূহের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এরআগে ১০জন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ারসহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর