মঙ্গলবার ৩০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়া সিটি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল সম্পন্ন

🗓 সোমবার, ২৯ জুন ২০২৬

👁️ ১৯ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ২৯ জুন ২০২৬

👁️ ১৯ বার দেখা হয়েছে

এম জিয়াবুল হক,,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া উপজেলাসদরে অবস্থিত চকরিয়া সিটি কলেজে ২০২৬সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ জুন) সকালে কলেজ মিলনায়তনে বর্ণাঢ্য বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চকরিয়া সিটি কলেজ এডহক কমিটির সভাপতি অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী (এডভোকেট)।

এসময় বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজি বলেন, দেশের মাটি ও মানুষের কল্যাণে আত্মনিয়োগে নিজেদেরকে উপযোগী দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে।

এজন্য এখন থেকে প্রতিযোগিতামূলক পড়ালেখার বিকল্প নেই। আগামীর দেশগড়ার কারিগর আখ্যায়িত করে বিদায়ী শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে সচেষ্ট হবার আহবান জানান তিনি।

বলেন, তাহলেই তোমরা পারবে; নিজেকে দক্ষমানব সম্পদ হিসেবে তৈরি করে একটি আলোকিত সমাজ উপহার দিতে।

সিটি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সালাউদ্দিন খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে দিক নির্দেশনামূলক পরীক্ষার্থীদের করণীয় সম্পর্কে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা কমিটির সদস্য ও অভিভাবক আমিরুল ইসলাম আশেক, কলেজের শিক্ষক ইতিহাস বিভাগের প্রভাষক হারুন সরোয়ার বাদল ও ইংরেজি বিভাগের প্রভাষক আবদুল মালেক। এছাড়া পরীক্ষার্থী ও অধ্যয়নরত শিক্ষার্থীও বক্তব্য রাখেন।

এসময় কলেজের শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও বিদায়ী শিক্ষার্থী এবং সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ফাইলসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

পরে কলেজের ২০২৬সালের এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা, সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা আ.ন.ম মহিউদ্দিন কাদেরী।

পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক প্রভাষক আরিফুল ইসলাম বাপ্পী।

এই বিভাগ এর আরো খবর

লাভ কমায় কমতে পারে চাল উৎপাদন

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর