মঙ্গলবার ৩০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রামুতে বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা ও সচেতনতামূলক নাটিকা প্রদর্শন

🗓 সোমবার, ২৯ জুন ২০২৬

👁️ ২১ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ২৯ জুন ২০২৬

👁️ ২১ বার দেখা হয়েছে

সোয়েব সাঈদ,রামু :: “শৈশব হোক স্বপ্নময়, বাল্যবিবাহ আর নয়” এ প্রতিবাদ্যে রামুতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো বাল্যবিবাহ প্রতিরোধে র‌্যালী, আলোচনা সভা ও নাটিকা প্রদর্শন।

বৃহষ্পতিবার, ২৫ জুন সকালে রামু উপজেলা চাকমারকুল ইউনিয়নের জারাইলতলী উচ্চ বিদ্যালয় মাঠে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাইল্ড সেফটি নেট প্রকল্পের উদ্যোগে আলোচনা সভা ও নাটিকা প্রদশর্নীর আয়োজন করা হয়।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন- ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মবিলাইজেশন এন্ড সিস্টেম স্ট্রেংদেনিং অফিসার লিমা মেরী রোজারিও।

জারাইলতলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী এলএসবি সদস্য ছিদরাতুল মুনতাহা জুসির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জারাইলতলী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোতাহারুল জামান খান, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, চাকমারকুল ইউনিয়ন পরিষদের সদস্য রাশেদুল হক রাশেল, আহমদ হোছাইন ও মরিয়ম বেগম, জারাইলতলী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শহিদুল ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন- জারাইলতলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান, রতন কুমার দাশ, ইকবাল হোসেন, বৈশাখী পালিত, গোলাম মোস্তফা প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

বাল্যবিবাহ প্রতিরোধে শিশু অধিকার সংরক্ষণ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একযোগে কাজ করা, বাল্যবিবাহ নিরোধ আইন বাস্তবায়ন, জন্মনিবন্ধনের গুরুত্ব এবং শিশুদের শিক্ষা অব্যাহত রাখতে হবে।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক নাটিকা পরিবেশন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাইল্ড সেফটি নেট প্রকল্পের এলএসবি সদস্যরা।

সাড়া জাগানো এ নাটিকা পরিচালনায় ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কমিউনিটি ফ্যাসিলিটিটেটর নুর জান্নাত জেমি।

অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থী ছাড়াও, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

এই বিভাগ এর আরো খবর

লাভ কমায় কমতে পারে চাল উৎপাদন

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর