মঙ্গলবার ৩০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাতারবাড়ীতে শেষ বিদায় নিলেন অধ্যাপক আলতাফ হোসেন, দুই দফা জানাজায় মানুষের ঢল

🗓 মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

👁️ ২০ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

👁️ ২০ বার দেখা হয়েছে

সরওয়ার কামাল,মহেশখালী ::  মাতারবাড়ী ইউনিয়নের সিকদার পাড়া এলাকার বাসিন্দা ও বদরখালী ডিগ্রি কলেজের সদ্য সাবেক অধ্যাপক আলতাফ হোসেনকে শেষ বিদায় জানাতে দুই দফা জানাজায় অংশ নেন হাজারো শোকাহত মানুষ।

মঙ্গলবার (৩০ জুন) বাদ আসর মাতারবাড়ী আজিজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে মরহুমের দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিত্ব, সাবেক ও বর্তমান শিক্ষার্থী, আত্মীয়-স্বজনসহ সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

নামাজ শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

এর আগে একই দিন সকাল ১১টায় বদরখালী কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে তাঁর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

জানাজায় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবন, সামাজিক কর্মকাণ্ড এবং মানুষের প্রতি আন্তরিকতারই বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন উপস্থিত অনেকেই।

অধ্যাপক আলতাফ হোসেন দীর্ঘদিন বদরখালী ডিগ্রি কলেজে শিক্ষকতা করে অসংখ্য শিক্ষার্থীকে শিক্ষার আলোয় আলোকিত করেছেন।

শিক্ষক হিসেবে তিনি ছিলেন সৎ, দায়িত্বশীল ও শিক্ষার্থীবান্ধব।

পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও তাঁর সক্রিয় অংশগ্রহণ ছিল।

তাঁর মৃত্যুতে শিক্ষাঙ্গন, সহকর্মী, প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দাদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

২৯ জুন রাত প্রায় ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অধ্যাপক আলতাফ হোসেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর মৃত্যুতে বিভিন্ন সামাজিক, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

একই সঙ্গে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

লাভ কমায় কমতে পারে চাল উৎপাদন

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর