মঙ্গলবার ৩০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৪ জুলাইয়ের বিক্ষোভ কর্মসূচি সফল করতে কক্সবাজারে ১১ দলীয় ঐক্য’র প্রস্তুতি সভা

🗓 মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

👁️ ১১ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

👁️ ১১ বার দেখা হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি :: কেন্দ্র ঘোষিত ৪ জুলাইয়ের জেলা পর্যায়ের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সফল করার লক্ষ্যে কক্সবাজারে ১১ দলীয় ঐক্য কেন্দ্রের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় শহরের হাসপাতাল সড়কস্থ বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।

সভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কক্সবাজার জেলা আহ্বায়ক অধ্যাপক আখতার আলম, জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, জেলা এনসিপির সদস্য সচিব মোহাম্মদ ওমর ফারুক, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক জে এইচ এম ইউনুছ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শামসুল আলম বাহাদুর ও মাওলানা দেলাওয়ার হোছাইন, অফিস সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান, কক্সবাজার শহর আমীর আবদুল্লাহ আল ফারুক, খেলাফত মজলিসের জেলা নির্বাহী সদস্য মঈন উদ্দিন, কক্সবাজার সদর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী, জাতীয় যুব শক্তির সদস্য সচিব শামীম ফরহাদ, জেলা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি আবু আইয়ুব আনসারী এবং জাতীয় ছাত্র শক্তির সদস্য সচিব যায়েদ বিন আমানসহ ১১ দলীয় ঐক্য কেন্দ্রের নেতৃবৃন্দ।

সভায় নেতৃবৃন্দ বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচি আগামী ৪ জুলাই বিকেল সাড়ে ৪টা থেকে শুরু হবে। তারা বলেন, এ কর্মসূচির মাধ্যমে সরকারের প্রতি জনগণের দাবি ও প্রত্যাশার বার্তা পৌঁছে দেওয়া হবে।

বক্তারা অভিযোগ করেন, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে উপেক্ষা করে ক্ষমতায় টিকে থাকা কোনো সরকারের জন্য গ্রহণযোগ্য হতে পারে না। তাদের দাবি, অতীতের সরকারের মতো বর্তমান সরকারও জনগণের রায়কে যথাযথ গুরুত্ব দিচ্ছে না। এ কারণে ধারাবাহিকভাবে বিক্ষোভ কর্মসূচি, বিভাগীয় সমাবেশসহ বিভিন্ন গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে সরকারকে সতর্ক করা হচ্ছে।

নেতৃবৃন্দ আরও বলেন, সরকার যদি গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে কার্যকর পদক্ষেপ না নেয়, তবে জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে।

সভা থেকে আগামী ৪ জুলাইয়ের ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণ করে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়।

এই বিভাগ এর আরো খবর

লাভ কমায় কমতে পারে চাল উৎপাদন

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর