রবিবার ২০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালীতে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

🗓 বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

👁️ ৬০ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

👁️ ৬০ বার দেখা হয়েছে

সরওয়ার কামাল মহেশখালী :: মহেশখালী উপজেলায় পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে মো. রাকিব (৭) ও হাসান রেজা (৮) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ও সন্ধ্যায় এসব হৃদয়বিদারক ঘটনা ঘটে।

উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ রাজঘাট ওলাঘোনা এলাকায় বাড়ির পাশের খালে ডুবে মারা যায় নুর হোছাইনের ছেলে রাকিব।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশে খেলাধুলা করার সময় হঠাৎ নিখোঁজ হয় সে।

পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর তাকে খালে ভাসমান অবস্থায় উদ্ধার করেন।

দ্রুত তাকে নতুন বাজার ডিজিটাল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবারের একমাত্র সন্তান রাকিবের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অন্যদিকে, কুতুবজোম ইউনিয়নের লাল মোহাম্মদ সিকদারপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে মারা যায় স্থানীয় মাদ্রাসার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হাসান রেজা।

বিকেল ৪টার দিকে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে অসাবধানতাবশত সে পানিতে তলিয়ে যায়।

পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর তাকে পুকুর থেকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়েছে বলে জানা যায়।

হাসানের মৃত্যুতে পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

অন্যদিকে উভয় ঘটনায় স্থানীয়রা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং বাড়ির আশপাশের জলাশয়ে শিশুদের চলাচলে আরও বেশি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

এই বিভাগ এর আরো খবর

‘মহাকাশ অস্ত্র’, কী আছে এসব অস্ত্রে

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আ.লীগের তৎপরতায় অস্থির সরকারি ও বিরোধী দল

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর