এস এম জুবাইদ,পেকুয়া :: কক্সবাজারের পেকুয়া উপজেলায় সরকারি মানবিক সহায়তা (জিআর) কর্মসূচির আওতায় ৬০০ দুস্থ, অসহায় ও নারী প্রধান পরিবারের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য সালাহ উদ্দিন আহমেদের পক্ষ থেকে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
শনিবার (৪ জুলাই) সকাল ১১টায় পেকুয়া উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার সাতটি ইউনিয়নের নির্বাচিত উপকারভোগীদের মধ্যে এ সহায়তা বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তার চাল তুলে দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন বিএ।
পুরো কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করেন পেকুয়া উপজেলা মহিলা দলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন ঝিনু, সাধারণ সম্পাদক শওকত আরা শেফু।














