বৃহস্পতিবার ২৯ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আমন ধানের বীজ বিতরণ 

🗓 বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

👁️ ৬৯ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

👁️ ৬৯ বার দেখা হয়েছে

রোতাব চৌধূরী :: ২০২৬-২৭ অর্থবছরের প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় কক্সবাজার জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন এবং আমন চাষে উৎসাহিত করতে আমন ধানের বীজ বিতরণ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

২৯ জুলাই (বুধবার) পেকুয়া উপজেলা কৃষি অফিসার ফারুক হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম এর নেতৃত্বে বীজ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা বুলবুল আহমেদ,পল্লি উন্নয়ন কর্মকর্তা আজিজুর রহমান,রাজনৈতিক ব্যক্তিবর্গ ও কৃষক/কৃষাণী।

পর্যায়ক্রমে জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৮টি উপজেলায় এ কার্যক্রম জরুরি ভিত্তিতে বিতরণ করা হচ্ছে।

এর আগে রবিবার (২৬ জুলাই) রামু উপজেলা কৃষি অফিসার তানজিলা রহমান রামু উপজেলার বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ ফেরদৌসীর সভাপতিত্বে এবং চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার নেতৃত্ব সোমবার (২৭ জুলাই) সকালে চকরিয়া ও মাতামুহুরী উপজেলার কৃষকদের মাঝে আমন ধানের বীজ বিতরণ করেন।এসময়  চকরিয়া উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল আমিন, চকরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসরাত জাহান সুইটি, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তাসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজার জেলার উপপরিচালক ড. বিমল কুমার প্রামানিক বলেন, কৃষি বিভাগ সবসময় কৃষকদের পাশে রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত ঘুরে দাঁড়াতে সরকারের এ প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি কৃষকদের যথাযথভাবে বীজ ব্যবহার করে উৎপাদন বৃদ্ধির আহ্বান জানান।সরকারের নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে বিভিন্ন সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, এবারে জেলায় ১০,৭৭১ জন বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জনপ্রতি ৫কেজি হারে ৫৩ হাজার ৮শত ৫৫কেজি স্বল্প মেয়াদী,আধুনিক ও এলাকা উপযোগী আমন ধানের বীজ বিতরণ করা হচ্ছে।

এই বিভাগ এর আরো খবর

কৃষিপণ্যে বছরে ক্ষতি ২৯ হাজার কোটি

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

ডাইনোসরের বিলুপ্ত হয়েছিল যেভাবে

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর