কক্সবাংলা রিপোর্ট :: রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর।
শুক্রবার ৩১ জুলাই বেলা সাড়ে টার দিকে ঢাকা থেকে কক্সবাজার বিমান বন্দরে পৌঁছান তিনি। এসময় তার সাথে ছিলেন ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূর ব্রেন্ট টি ক্রিস্টেনসেন সহ উর্ধ্বতন কর্মকর্মারা।
সেখান থেকে নিজস্ব গাড়ীতে করে উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে রওনা হন।
জানা গেছে শরনার্থী শিবিরে রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় এবং লার্নিং সেন্টার,wfp এর খাদ্য সহায়তা কেন্দ্র সহ ক্যাম্পে পরিচালিত বিভিন্ন মানবিক কার্যক্রম পরিদর্শন করবেন।
এছাড়া রোহিঙ্গা কমি্িুনিটির নেতাদের সাথেও বৈঠক করার কথা রয়েছে।
এরপর বিকেলে কক্সবাজার শহরে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো: মিজানুর রহমানের সঙ্গে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।
বৈঠক শেষে তিনি বিকাল ৫টায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।
বৃহস্পতিবার তিন দিনের সফরে বাংলাদেশ আসেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর। গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর এটি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক শীর্ষ পর্যায়ের আরেকটি সফর।
এর আগে মার্চে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং মে মাসে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ বাংলাদেশ সফর করেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের আগস্টে ব্যবসায়ী, রাজনীতিক এবং হোয়াইট হাউসের প্রেসিডেন্ট দপ্তরের সাবেক কর্মকর্তা সার্জিও গরকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ দেন।
চলতি বছরের জানুয়ারিতে তিনি নয়াদিল্লিভিত্তিক দায়িত্ব গ্রহণ করেন।
ভারতের রাজধানী নয়াদিল্লিকে আঞ্চলিক কার্যক্রমের কেন্দ্র হিসেবে রেখে সার্জিও গর ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক জোরদারের দায়িত্ব পালন করছেন।















