শুক্রবার ৩০ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপদে নিজ দেশে ফেরার জোরালো দাবি রোহিঙ্গাদের

🗓 শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

👁️ ৬১ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

👁️ ৬১ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস,উখিয়া :: যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন।

এ সময় বিশেষ দূত সার্জিও গোরের সামনে নিরাপদে নিজ দেশে ফেরার জোরালো দাবি জানিয়েছেন রোহিঙ্গারা।

রোহিঙ্গা সংকটের বর্তমান পরিস্থিতি ও আশ্রয়শিবিরগুলোর মানবিক অবস্থা পরিদর্শনে শুক্রবার সার্জিও গোর বিভিন্ন ক্যাম্প পরিদর্শনের সময় রোহিঙ্গারা শান্তিপূর্ণভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন।

রোহিঙ্গাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, “You have your home! We miss our home!”— যার বাংলা অর্থ, “আপনার নিজের বাড়ি আছে, আমরা আমাদের বাড়িকে মিস করি।”

এসব বার্তার মাধ্যমে তারা মিয়ানমারে নাগরিক অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করে স্বেচ্ছায় এবং নিরাপদ পরিবেশে প্রত্যাবাসনের দাবি জানান।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সফরকে ঘিরে কোনো বিশৃঙ্খলা ছাড়াই রোহিঙ্গারা তাদের দীর্ঘদিনের প্রত্যাবাসনের আকাঙ্ক্ষা তুলে ধরেন এবং আন্তর্জাতিক মহলের কার্যকর উদ্যোগ কামনা করেন।

রোহিঙ্গা নেতা মো. জুবায়ের বলেন, বছরের পর বছর ধরে তারা অনিশ্চয়তার মধ্যে শরণার্থী শিবিরে বসবাস করছেন।

তাদের একমাত্র প্রত্যাশা হলো নাগরিক অধিকার ও নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে নিজ মাতৃভূমি মিয়ানমারে ফিরে যাওয়া।

তিনি আরও বলেন, বাংলাদেশ তাদের আশ্রয় দিয়ে মানবিক দায়িত্ব পালন করেছে, এজন্য রোহিঙ্গারা কৃতজ্ঞ। তবে কোনো মানুষই চিরকাল নিজের দেশ ছেড়ে অন্যের আশ্রয়ে থাকতে চায় না।

তাই আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে সম্মানজনক প্রত্যাবাসনের পথ তৈরি করতে হবে।

ক্যাম্প-সংশ্লিষ্ট সূত্র জানায়, সফরকালে মার্কিন বিশেষ দূত সার্জিও গোর রোহিঙ্গা ক্যাম্পের জীবনযাত্রা, মানবিক সহায়তা কার্যক্রম, শিক্ষা ও স্বাস্থ্যসেবার পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পাশাপাশি তিনি আন্তর্জাতিক সংস্থা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে রোহিঙ্গা সংকট, চলমান সহায়তা কার্যক্রম এবং প্রত্যাবাসন প্রক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।

তিন দিনের সরকারি সফরের অংশ হিসেবে এই পরিদর্শনের মাধ্যমে রোহিঙ্গা সংকটের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে সরাসরি ধারণা নেন মার্কিন বিশেষ দূত।

এই বিভাগ এর আরো খবর

কৃষিপণ্যে বছরে ক্ষতি ২৯ হাজার কোটি

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

ডাইনোসরের বিলুপ্ত হয়েছিল যেভাবে

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর