শুক্রবার ৩০ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে লবণ শিল্পের মানোন্নয়নে বিএসটিআই মহাপরিচালকের মতবিনিময় সভা

🗓 শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

👁️ ৯৪ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

👁️ ৯৪ বার দেখা হয়েছে

রোতাব চৌধূরী :: কক্সবাজারের লবণ শিল্পের মানোন্নয়ন, নিরাপদ উৎপাদন নিশ্চিতকরণ এবং জাতীয় মান বজায় রেখে উৎপাদন কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক লবণ মিল মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিএসটিআই কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের অফিস প্রধানের কক্ষে আয়োজিত এ সভায় কক্সবাজার জেলা লবণ মিল মালিক সমিতির নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন লবণ মিল মালিকরা অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএসটিআই মহাপরিচালক কাজী ইমদাদুল হক বলেন, দেশের খাদ্য নিরাপত্তা ও জনস্বাস্থ্যের সঙ্গে লবণ শিল্প সরাসরি সম্পৃক্ত।

তাই নিরাপদ, মানসম্মত ও ভেজালমুক্ত লবণ উৎপাদনের ক্ষেত্রে জাতীয় মান অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি উৎপাদন প্রক্রিয়ায় গুণগত মান বজায় রাখা, আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং ভোক্তাদের জন্য নিরাপদ পণ্য নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

মতবিনিময় সভায় কক্সবাজার জেলা লবণ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মনজুর আলম বিএসটিআই কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের কার্যক্রমের প্রতি সন্তোষ প্রকাশ করেন।

তিনি বাংলাদেশ স্ট্যান্ডার্ড অনুসরণ করে প্রচলিত উৎপাদন পদ্ধতিতে লবণের মান বজায় রাখতে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর চলমান প্রচেষ্টা তুলে ধরেন। একই সঙ্গে উৎপাদন প্রক্রিয়ায় বিদ্যমান বিভিন্ন সমস্যা, সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জের বিষয়েও আলোকপাত করেন।

সভায় সমিতির সহ-সভাপতি নুরুল আবছার হেলানী লবণ চাষে ব্যবহৃত প্লাস্টিক ও পলিথিনের কারণে সম্ভাব্য মাইক্রোপ্লাস্টিক দূষণের ঝুঁকির বিষয়টি তুলে ধরেন।

তিনি এ বিষয়ে প্রয়োজনীয় গবেষণা পরিচালনা, ঝুঁকি নিরূপণ এবং কার্যকর করণীয় নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত লবণ মিল মালিক ও প্রতিনিধিরা উৎপাদন, সংরক্ষণ, বাজারজাতকরণ এবং মান নিয়ন্ত্রণসংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন।

বিএসটিআই মহাপরিচালক তাদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

সভা শেষে অংশগ্রহণকারী লবণ মিল মালিক ও প্রতিনিধিরা তাদের সমস্যা ও মতামত সরাসরি উপস্থাপনের সুযোগ করে দেওয়ায় বিএসটিআই মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরে তিনি বিএসটিআই কক্সবাজার আঞ্চলিক কার্যালয় প্রাঙ্গণে একটি মালটা গাছের চারা রোপণ করেন।

এর আগে, পূর্বনির্ধারিত সফরসূচির অংশ হিসেবে গত ৩০ জুলাই বিএসটিআই মহাপরিচালক কক্সবাজার আঞ্চলিক কার্যালয় পরিদর্শন করেন। এ সময় উপপরিচালক (মেট্রোলজি) ও অফিস প্রধান মো. কামরুজ্জামানের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীরা তাকে স্বাগত জানান।

পরিদর্শনকালে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং কার্যালয়ের সার্বিক কার্যক্রম, সেবার মান, জনবল ও অবকাঠামোগত বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত হন।

তিনি উত্থাপিত সমস্যাগুলোর যৌক্তিক ও কার্যকর সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

একই সঙ্গে বিএসটিআই-এর লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন, সেবার মানোন্নয়ন, কর্মদক্ষতা বৃদ্ধি এবং দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রাখার বিষয়ে কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সফরসূচির অংশ হিসেবে কক্সবাজার জেলার বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও কারখানা পরিদর্শনের কর্মসূচিও রয়েছে বিএসটিআই মহাপরিচালকের।

এই বিভাগ এর আরো খবর

কৃষিপণ্যে বছরে ক্ষতি ২৯ হাজার কোটি

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

ডাইনোসরের বিলুপ্ত হয়েছিল যেভাবে

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর