বুধবার ৫ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গর্জনিয়ার পোয়াঙ্গেরখিল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

🗓 রবিবার, ০২ আগস্ট ২০২৬

👁️ ১৮ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ০২ আগস্ট ২০২৬

👁️ ১৮ বার দেখা হয়েছে

কামাল শিশির, রামু :: জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রামুর গর্জনিয়া ইউনিয়নের শতবর্ষী পোয়াঙ্গেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

রোববার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে দুটি করে চারা তুলে দেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান।

এসময় ইউএনও জিল্লুর রহমান বলেন, শুধু চারা রোপণ করলেই হবে না, নিয়মিত পরিচর্যার মাধ্যমে গাছগুলোকে বড় করে তুলতে হবে।

তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া করার পাশাপাশি ইউনিয়নভিত্তিক বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজেদের দক্ষতা বিকাশের আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডির প্রকল্প কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা, গর্জনিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুল আলম, সোশ্যাল এইডের চেয়ারম্যান বাবু প্রসূণ বড়ুয়া, সিনিয়র কর্মকর্তা ইসহাক মোহাম্মদ সোহেল, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু, প্রধান শিক্ষক আমিনুর রশিদ চৌধুরী, সিনিয়র শিক্ষক মাহফুজা ছিদ্দিকা তুলি, বায়েজিদ রশিদ, ইরফান জাহান চৌধুরী, শামিমা আক্তার, কেয়া বড়ুয়া এবং সমাজকর্মী সাইফুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর