শুক্রবার ৩০ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁও স্টেশনে যত্রতত্রে খানাখন্দ : দুর্ভোগে যাত্রী ও পথচারীরা

🗓 বুধবার, ০৫ আগস্ট ২০২৬

👁️ ৫০ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ০৫ আগস্ট ২০২৬

👁️ ৫০ বার দেখা হয়েছে

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও স্টেশনে যত্রতত্রে খানাখন্দে ভরা। অসংখ্য ছোট-ছোট গর্তের সৃষ্টি হয়।

বর্ষার বৃষ্টির কারণে সড়কে এসব গর্তের সৃষ্টি হয়। যানবাহন চলাচল কষ্টকর হয়ে পড়েছে। চরম দুর্ভোগে রয়েছে যাত্রী সাধারণ ও পথচারীরা।

পর্যটন নগরী কক্সবাজার যাওয়ার একমাত্র পথ এটি। মহাসড়কে খানাখন্দকের কারণে যেকোন সময় ঘটতে পারে দুর্ঘটনা।

সড়কের বেহাল অবস্থার কারণে গাড়ি চলছে ধীরগতিতে। ফলে যাত্রীদের গন্তব্যে পৌঁছতে মূল্যবান সময় নষ্ট হচ্ছে। এছাড়াও সড়কে বাড়ছে তীব্র যানজট।

পথচারীরা জানান, সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করতে গিয়ে নাকাল হতে হয় তাদের। গর্তে নোংরা-ময়লা পানি গাড়ির চাকায় লেগে ছিটকে এসে পড়ায় জামা নষ্ট হয়।

সড়ক চলাচলকারী তিন চাকার চালকের মতে,  যাত্রীবাহী গাড়ীসহ সকল ধরণের যানবাহন চলা চলে মারাত্মক ব্যাঘাত ঘটছে। প্রতিবছর বৃষ্টিতে মহাসড়কে ছোট-বড় গর্ত হয়।

এ অবস্থায় একদিকে যানবাহন ক্ষতির সম্মুখীন হচ্ছে, অন্য দিকে যাত্রীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। টানা বৃষ্টির ফলে মহাসড়কের কিছু কিছু অংশে এমন খানাখন্দের সৃষ্টি হয়।

মহাসড়কের ঈদগাঁও স্টেশন পয়েন্টে ছোট ছোট গর্ত সংস্কার করে যাতাযাত সহজতর করার প্রতি সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট আহবান জানান।

এই বিভাগ এর আরো খবর

কৃষিপণ্যে বছরে ক্ষতি ২৯ হাজার কোটি

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

ডাইনোসরের বিলুপ্ত হয়েছিল যেভাবে

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর