শুক্রবার ৩০ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় পাহাড় ধ্বসে ফের রোহিঙ্গা শিশুর মৃত্যু 

🗓 বুধবার, ০৫ আগস্ট ২০২৬

👁️ ৪৯ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ০৫ আগস্ট ২০২৬

👁️ ৪৯ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস :: কক্সবাজারের উখিয়ায় তাজনিমারখোলা ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৭ বছর বয়সী এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।

টানা বৃষ্টির মধ্যে পাহাড়ের ঢাল থেকে হঠাৎ মাটি ও পাথর ধসে শিশুটির ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বুধবার (৫ আগষ্ট) দুপুরে ক্যাম্প-১৩-এর এফ-৫ ব্লকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম নুনুশি। সে ক্যাম্প-১৩-এর এফ-৫ ব্লকের বাসিন্দা জামাত হোসেনের ছেলে।

রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গত রাত থেকে টানা অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে ক্যাম্প এলাকার বিভিন্ন পাহাড়ি ঢাল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

এতে ক্যাম্প-১৩-এর এফ-৫ ব্লকে পাহাড়ধসের ঘটনায় নুনুশি নামে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

দুর্ঘটনার পরপরই এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে উদ্ধার কার্যক্রমে অংশ নেন।

পরিস্থিতি পর্যবেক্ষণের পর ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী পরিবারগুলোকে সতর্ক থাকতে এবং প্রয়োজন হলে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।’

বর্ষা মৌসুমে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে পাহাড়ধসের ঝুঁকি বেড়ে যায়। টানা বৃষ্টিতে পাহাড়ের ঢাল দুর্বল হয়ে পড়ায় প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে।

গতমাসেও পাহাড়ধসের ঘটনায় কমপক্ষে ১৯ জন রোহিঙ্গা নাগরিকের প্রাণহানির ঘটনা ঘটেছে।

এই বিভাগ এর আরো খবর

কৃষিপণ্যে বছরে ক্ষতি ২৯ হাজার কোটি

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

ডাইনোসরের বিলুপ্ত হয়েছিল যেভাবে

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর