শুক্রবার ৩০ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত সরকারের কাছে ক্ষমা চাইলেন মেটার সিইও জাকারবার্গ

🗓 বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

👁️ ৮০ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

👁️ ৮০ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম :: মেটার সিইও মার্ক জাকারবার্গ তার প্ল্যাটফর্মগুলোতে শিশু যৌন নির্যাতনের কনটেন্ট, ডিপফেক কন্টেন্ট এবং অপারেশনাল ত্রুটির জন্য ভারত সরকারের কাছে ক্ষমা চেয়েছেন।

সূত্রের বরাতে বুধবার (৫ আগস্ট) এই তথ্য জানিয়েছে এনডিটিভি।

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও ফেসবুক থেকে সাময়িক সময়ের জন্য সরিয়ে দেয় মেটা। এরপরেই ভারত সরকার মেটাকে তলব করে।

এরই পরিপ্রেক্ষিতে কোম্পানিটির গ্লোবাল টিম ভারতের আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎ করেছে।

সূত্রগুলো বলছে, এদিন মেটা টিমকে স্পষ্ট করে দেয়া হয়েছে যে তারা ‘মধ্যস্থতাকারী’ সংজ্ঞার আওতাভুক্ত নয়।

সোশ্যাল মিডিয়া ঠিক করে কারা কনটেন্টগুলো দেখতে পাবে এবং এটি আইটি অ্যাক্টে সেইভ হারবারের আওতাধীন না।

এসময় মেটার কর্মকর্তারা স্বীকার করেছেন যে, নির্দিষ্ট কিছু কনটেন্টে বুস্ট দেয়ার জন্য প্রচুর অর্থ ঢালা হয়েছে।

ভারতীয় সূত্রগুলো জানিয়েছে, অবৈধ কনটেন্ট প্রচারের জন্য মেটা তাদের ভুল মেনে নিয়েছে। সেই সঙ্গে সূত্রগুলো জানিয়েছে, মেটার কর্মকর্তাদের ফের ডাকা হবে।

এদিকে এর আগে এনডিটিভির আরেক প্রতিবেদনে বলা হয়, নরেন্দ্র মোদির ভিডিও মুছে ফেলা নিয়ে মেটার সিইও জাকারবার্গকে তিন দিনের আল্টিমেটাম দিয়েছে ভারত।

এই সময়ের মধ্যে ক্ষমা চাইতে হবে বা দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

ভারতের সংসদীয় কমিটি প্রধানমন্ত্রী মোদির ভিডিও মুছে বা সরিয়ে ফেলার ঘটনাকে “গণতন্ত্রের ওপর আঘাত” হিসেবে অভিহিত করেছে দিল্লি সরকার।

এই বিভাগ এর আরো খবর

কৃষিপণ্যে বছরে ক্ষতি ২৯ হাজার কোটি

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

ডাইনোসরের বিলুপ্ত হয়েছিল যেভাবে

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর