রবিবার ৯ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পেকুয়ায় পাহাড়ে দেখা মিললো মেছোবাঘ, জনমনে আতঙ্ক

🗓 শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

👁️ ২২ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

👁️ ২২ বার দেখা হয়েছে

নাজিম উদ্দিন,পেকুয়া :: কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের দরগাহ মুড়া এলাকায় দীর্ঘ প্রায় ৫০ বছর পর বিলুপ্তপ্রায় বনবিড়াল বা মেছোবাঘের দেখা মিলেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঘনবসতিপূর্ণ এলাকায় প্রাণীটি দেখা যাওয়ায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা হাবিব নামে এক ব্যক্তি জানান, খাবারের সন্ধানে পাহাড়ি বনাঞ্চল থেকে প্রাণীটি দরগাহ মোড়া কবরস্থানের পাশের লোকালয়ে চলে আসে।

এ সময় কয়েকজন বাসিন্দা সেটিকে দেখতে পেয়ে চিৎকার শুরু করে। পরে তাঁদের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন।

স্থানীয়দের আনাগোনা ও হৈচৈ টের পেয়ে প্রাণীটি দ্রুত পাশের পাহাড়ি বনের দিকে চলে যায়। এরপর থেকে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়দের দাবি, টৈটং এলাকায় দীর্ঘ প্রায় ৫০ বছর পর এ ধরনের বন্যপ্রাণীর দেখা মিলেছে।

মুরুব্বীদের মুখে আমরা টৈটংয়ের পাহাড়ি অঞ্চলে বিভিন্ন হিংস্র প্রাণীর বসবাসের কথা শুনেছি। কখনও বাঘ, সিংস চোখে দেখিনি।

এটি বিলুপ্তপ্রায় বনবিড়াল নাকি চিতাবাঘ তা বন বিভাগের মাধ্যমে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শন করে প্রাণীটির পরিচয় নিশ্চিত করা, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং এলাকাবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ ব্যাপারে জানতে চাইলে টৈটং বনবিট কর্মকর্তা আব্দুল মোতালিব আল মুমিন বলেন, এ ধরণের ঘটনা শুনেনি। আমি খোঁজ নিয়ে দেখছি।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর