রবিবার ৯ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁও’র ইসলামাবাদে বসতঘরে ডাকাতি, আটক ১

🗓 শনিবার, ০৮ আগস্ট ২০২৬

👁️ ১৯ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ০৮ আগস্ট ২০২৬

👁️ ১৯ বার দেখা হয়েছে

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে বসতঘরে ডাকাতির সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েও এক ডাকাতকে ধরে ফেলেছেন শাহাদত আনোয়ার শিবলী ওরফে বাবু নামে এক যুবক।

শনিবার (৮ আগস্ট) ভোররাত পৌনে ৪টার দিকে উপজেলার ইসলামাবাদের খোদাইবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত বাবুকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে ধরা পড়া ডাকাতকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আহত বাবু ঐ এলাকার ডাকাতির শিকার বসতঘরের মালিক আব্দুল মালেকের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে বসতঘরের দ্বিতীয় তলার দরজার তালা ভাঙার শব্দে বাবুর ঘুম ভেঙে যায়।

ঘরের ভেতরে ডাকাতদলের উপস্থিতি টের পেয়ে তিনি চিৎকার করে এগিয়ে যান। এসময় এক ডাকাত তার বুক লক্ষ্য করে ছুরিকাঘাত করলে বাবু হাত দিয়ে আঘাতটি প্রতিহত করেন।

পরে তিনি এক ডাকাতকে ঝাপটে ধরে ফেলেন। তখন অন্য ডাকাতরা পালিয়ে যায়। এতে বাবুর ডান হাত গুরুতর জখম হয়।

পালিয়ে যাওয়া ডাকাতরা তার মোবাইল ফোন, হাতের আংটি ও অন্যান্য অল্প কিছু জিনিস নিয়ে যায় বলে জানান চাচা সরওয়ার।

প্রতিবেশী সাবেক উপজেলা বিএনপি নেতা মোজাম্মেল হক জানান, ডাকাতির খবর পেয়ে আহত যুবকের চাচা সরওয়ারের ফোন পেয়ে তিনি লোকজন নিয়ে ঘটনাস্থলের দিকে এগিয়ে যান।

পরে আহত বাবুর অবস্থা গুরুতর দেখে নিজের গাড়িতে করে তাকে হাসপাতালে পাঠান। একই সঙ্গে থানার ওসির সঙ্গে কথা বলে ধরা পড়া ডাকাতকে পুলিশের হাতে হস্তান্তরের ব্যবস্থা করেন।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার ডাকাত আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান। ইসলামাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম এ বিষয়ে কিছুই জানেন না জানিয়েছেন।

উল্লেখ্য যে, গত দুই সপ্তাহে ঈদগাঁও উপজেলা জুড়ে অর্ধ ডজনের বেশি ডাকাতির ঘটনা ঘটে। ধারাবাহিক এসব ডাকাতির ঘটনায় এলাকাজুড়ে জনমনে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর