মঙ্গলবার ১১ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিপর্যয়ের মধ্যেও কুতুবদিয়ায় এসএসসি ফলাফলে মডেল হাই স্কুল শীর্ষে, দাখিলে নূরানীয়া বালিকা মাদ্রাসা

🗓 সোমবার, ১০ আগস্ট ২০২৬

👁️ ২১ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ১০ আগস্ট ২০২৬

👁️ ২১ বার দেখা হয়েছে

নজরুল ইসলাম,কুতুবদিয়া :: ‎কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষে আছে কুতুবদিয়া মডেল হাইস্কুল এন্ড কলেজ ও জামিয়া নূরানিয়া দাখিল মাদ্রাসা।

‎ফলাফল বিবরণীতে দেখা যায়, কুতুবদিয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে সর্বোচ্চ ১৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ (A+) পেয়েছে। প্রতিষ্ঠানটি থেকে ২৭৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১৬২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৫৮.৯১%।

এছাড়া কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৫২জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ২৬ জন। জিপিএ ৫ পেয়েছে  ১ জন। পাসের হার ৫০%।

ধুরুং আদর্শ হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৬৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১২৯ জন পাশ করেছে। এ প্লাস পেয়েছে ৭ জন। পাসের হার ৪৮.৬৮ %।

লেমশীখালী উচ্চ বিদ্যালয় থেকে ১১০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৫২ জন। জিপিএ ৫ পেয়েছে ৪ জন। পাশের হার ৪৭.২৭ %।

উত্তরণ বিদ্যানিকেতন থেকে ৬২ জনে ১৬জন পাশ করে। পাশের হার ২৬.৬৭%।

কবি জসিমউদদীন উচ্চ বিদ্যালয় থেকে ১৬৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৪৩ জন। জিপিএ ৫ পেয়েছে ১জন। পাশের হার ২৬.৩৮%।

কৈয়ারবিল আইডিয়াল হাইস্কুল থেকে ৬৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ১৮ জন। পাশের হার  ২৬.০৯%।

সতরুদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে ৮২ জনে ১৬ জন শিক্ষার্থী পাশ করেছে। পাশের হার ১৯.৫১%।

‎অন্যদিকে, কুতুবদিয়ার বিভিন্ন মাদ্রাসার দাখিল পরীক্ষার ফলাফলে কৈয়ারবিল জামেয়া নূরানিয়া বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা সাফল্য অর্জন করেছে।

প্রকাশিত ফলে প্রতিষ্ঠানটি থেকে ১৯ শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়। তারমধ্যে ১১ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৫৭.৮৯%।

ইমাম আবু হানিফা (র) একাডেমি দাখিল মাদ্রাসা থেকে ২২ জনের মধ্যে ০৯ জন উত্তীর্ণ হয়েছে।  ১ জন এ প্লাস পেয়েছে।  পাশের হার ৪০.৯০%।

আলী আকবর ডেইল দাখিল মাদ্রাসা থেকে ২৭ জনের মধ্যে ২১ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৪০.৭৪%।

দারুল হিকমা আল মালেকিয়া দাখিল মাদ্রাসা থেকে ৪৯ জন অংশ নিয়ে পাশ করেছে ১৬ জন। পাশের হার ৩৩.৬৫%। ছমদিয়া আলিম মাদ্রাসা থেকে ৬৯ জনের মধ্যে ২১ জন উত্তীর্ণ হয়েছে।  পাশের হার ৩০%।

বড়ঘোপ ইসলামিয়া ফাযিল মাদ্রাসা থেকে ৩৬ জনের মধ্যে ১০জন পাশ করেছে। ১জন জিপিএ ৫ পেয়েছে। পাশের হার ২৭.৭৮%। কুতুব আউলিয়া দাখিল মাদ্রাসায় ২২ জনের মধ্যে ০৪ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ১৮.১৮%।

আল-ফারুক আদর্শ দাখিল মাদ্রাসা থেকে ৩৫ জনের মধ্যে ০৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাশের হার ১৭.১৪%। উত্তর ধুরুং গাউছিয়া আদর্শ দাখিল মাদ্রাসা থেকে ৪০ জনের মধ্যে ০৬জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ১৫%।

‎এদিকে দাখিল ভোকেশনালে আল ফারুক দাখিল মাদ্রাসা থেকে ৩৭ পরীক্ষার্থীর মধ্যে ৩১ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ ৫ পেয়েছে একজন পাশের হার ৮২.৭৮%।

‎উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে ফলাফল বিবরণীতে মোট ১৮টি প্রতিষ্ঠান এবং দাখিল ভোকেশনাল পরীক্ষার একটি প্রতিষ্ঠানের ফলাফল তুলে ধরা হয়েছে।

‎সংশ্লিষ্টরা বলছেন, ফলাফল বিশ্লেষণ করে শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্য-ব্যর্থতার কারণ চিহ্নিত করে শিক্ষার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর